সর্বশেষ

সারাদেশ

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর প্রতিনিধি

মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালেই আড়িয়াল খাঁ নদের সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভাঙ্গাগামী লেনে একটি ট্রাকের পেছনে অতিরিক্ত গতিতে ধাক্কা দেয় ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস। সংঘর্ষের পর ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও দুজনের মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহুরুল ইসলাম জানান, 'দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, এবং হাসপাতালে আরও দুজন মারা গেছেন।' নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনাকবলিত বাসটি ঢাকা থেকে ভাঙ্গার উদ্দেশে ছেড়ে এসেছিল বলেও জানা গেছে।

২৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন