সর্বশেষ

জাতীয়

সশস্ত্র বাহিনীর বেতন-ভাতা নির্ধারণে নতুন গেজেট প্রকাশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৩:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
সশস্ত্র বাহিনীর সদস্যদের মূল বেতন, বিভিন্ন ভাতা ও অবসরকালীন সুযোগ-সুবিধা নির্ধারণে নতুন যৌথ বাহিনী নির্দেশাবলি প্রণয়ন করেছে সরকার। জাতীয় বেতনস্কেল ২০২৬-এর আলোকে তৈরি এ নির্দেশাবলির গেজেট রোববার রাতে প্রকাশ করা হয়েছে।

সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন কাঠামো, বেতন-ভাতার বিভিন্ন উপাদান এবং অবসরজনিত সুযোগ-সুবিধা নির্ধারণ করে যৌথ বাহিনী নির্দেশাবলি প্রণয়ন করা হয়েছে। এ–সংক্রান্ত গেজেটও প্রকাশ করেছে সরকার।

রোববার (১৫ নভেম্বর) রাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গেজেটটি প্রকাশ করা হয়। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন স্বাক্ষর করেছেন।

সরকারি চাকরিজীবীদের জন্য নবম বেতন কাঠামোর গেজেট প্রকাশের প্রায় দুই মাস পর সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন ও ভাতা নির্ধারণে এ গেজেট প্রকাশ করা হলো।

নতুন নির্দেশনায় সশস্ত্র বাহিনীর বিভিন্ন শ্রেণির সদস্যদের মূল বেতন, বেতন কাঠামোর অন্যান্য উপাদান, বিভিন্ন ধরনের ভাতা এবং অবসরকালীন সুযোগ-সুবিধার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

নির্দেশনার আওতায় রয়েছেন সশস্ত্র বাহিনীর কমিশন্ড অফিসার, এএফএনএস অফিসার, অফিসার ক্যাডেট, মিডশিপম্যান, ফ্লাইট ক্যাডেট, এএফএনএস ক্যাডেট ও আইএসএসবি প্রতিযোগীরা।

এ ছাড়া অনারারি কমিশন্ড অফিসার, জেসিও, জুনিয়র কমিশন্ড পদবির সংশ্লিষ্ট সদস্য, রিক্রুট, এনসি(ই), ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা, এমওডিসি সদস্য এবং সমপর্যায়ের ব্যক্তিরাও এ নির্দেশনার অন্তর্ভুক্ত।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০