সর্বশেষ

জাতীয়

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ বসছে বোর্ড

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৩:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পোশাকশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে আজ সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা। সভায় মালিকপক্ষের লিখিত মজুরি প্রস্তাব উপস্থাপন এবং শ্রমিক-কর্মচারীদের মজুরি কাঠামো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরে বেলা ১১টায় এ সভা হওয়ার কথা রয়েছে। শ্রম ভবনের ঠিকানা ১৯৬, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারার বিধান অনুযায়ী এ সভা আহ্বান করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি জেলা ও দায়রা জজ।

বোর্ডের নোটিশ অনুযায়ী, সভার প্রথম আলোচ্যসূচিতে রয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধির কাছ থেকে ন্যূনতম মজুরি হারের লিখিত প্রস্তাব গ্রহণ। পাশাপাশি এ শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য ন্যূনতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন নিয়েও আলোচনা হবে।

এর আগে গত ৯ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন। রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় শ্রমিকপক্ষ এ প্রস্তাব তুলে ধরে।

আজকের সভায় মালিকপক্ষের প্রস্তাব উপস্থাপনের পর ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে আলোচনা আরও এগিয়ে নেওয়ার কথা রয়েছে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০