সর্বশেষ

সারাদেশ

মোংলায় জয় বাংলা স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের দেওয়াল লিখন ও শোডাউন

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৩:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় গভীর রাতে জয় বাংলা স্লোগান দিয়ে মোটরসাইকেল শোডাউন ও দেওয়ালে স্লোগান লেখার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে। মিঠাখালী ইউনিয়নের খাসেরডাঙ্গা ও ঢেউয়াতলা এলাকায় এই ঘটনা ঘটে। পরদিন স্থানীয় বাসিন্দারা দেওয়ালে লেখা স্লোগান মুছে ফেলেন এবং ঘটনার বিষয়ে অনুসন্ধানে নেমেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত গভীর রাতে মোংলার মিঠাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় চার থেকে পাঁচটি মোটরসাইকেল নিয়ে একদল যুবক মহড়া দেয়। প্রত্যক্ষদর্শীদের মতে, মোটরসাইকেল আরোহীরা জয় বাংলা স্লোগান দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের অশ্লীল স্লোগান দিয়ে এলাকা ত্যাগ করে। মহড়াটি খাসেরডাঙ্গা এলাকা থেকে শুরু হয়ে ঢেউয়াতলা বাজারের দিকে চলে যায়।

মহড়ার পাশাপাশি খাসেরডাঙ্গা আবু বকর সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর এবং চারেরহাট ব্রিজসহ বিভিন্ন প্রকাশ্য স্থানে দেওয়ালে জয় বাংলা লেখা হয়। পরদিন রোববার সকালে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তারা নিজেদের উদ্যোগে দেওয়াল লিখনগুলো মুছে দেন। স্থানীয়দের দাবি, এই ঘটনার পেছনে ছাত্রলীগের সক্রিয় নেতা-কর্মীরা জড়িত রয়েছেন।

এ বিষয়ে মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার রেফাতুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই দুর্গম ওই এলাকায় পুলিশের টহল টিম পাঠানো হয়েছে। পুরো বিষয়টি নিয়ে গোপনে অনুসন্ধান চালানো হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০