সর্বশেষ

জাতীয়রাজধানীতে তেল সংকটের প্রভাবে ফিলিং স্টেশনে দীর্ঘ যানজট
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ
৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল
ঐতিহাসিক ৭ই মার্চ আজ, বাঙালির জীবনে এক অনন্য গৌরবময় দিন
আকস্মিক হাসপাতালে পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, হতাশা প্রকাশ
বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতাই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ : সাকি
সারাদেশপটুয়াখালীর মহিপুরে জমি বিরোধে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ
মেলান্দহে ভাইয়ের রডের আঘাতে বড় ভাই নিহত
সিলেটে ডিসি’র বিরুদ্ধে মামলার অনুমতি চায় আদালত
কুড়িগ্রামে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে বাংলাদেশি নারী হস্তান্তর
নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র তৎপরতা
ময়মনসিংহে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
সিলেটে ডিজেলের সঙ্কট, পেট্রোল-অকটেনও মিলছে কম
মেঘনায় ডাকাতের হামলা, গুলিবিদ্ধ জেলের মরদেহ উদ্ধার
মোংলা বাজারে ধরা পড়ল বিরল প্রজাতির বিশাল গোলপাতা মাছ
কক্সবাজার নিখোঁজ নারীর মরদেহ লিফটের নিচ থেকে উদ্ধার
গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপি গ্রুপের মধ্যে সংঘর্ষ
নাটোরের সিংড়ায় জ্বালানি তেল মজুদ: ব্যবসায়ীর জরিমানা
নরসিংদীতে কিশোরী আমেনা ধর্ষণ ও হত্যা: সৎ পিতার চাঞ্চল্যকর জবানবন্দি
রংপুরে পেট্রোল পাম্পে বিএসটিআইয়ের অভিযান, দুই স্টেশনকে জরিমানা
তেল পাচার ঠেকাতে বাংলাবান্ধা স্থলবন্দরে বিজিবির টহল জোরদার
খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
ফরিদপুরে জ্বালানি তেলের সংকট, চাহিদা অনুযায়ী পাচ্ছেন না চালকরা
কোটালীপাড়ায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশে নদীতে ডুবে শিশুর মৃত্যু
কলাপাড়ায় দু:স্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ শুরু
শাবিপ্রবিতে গাঁজা ও ইয়াবাসহ চার নির্মাণ শ্রমিক আটক
আন্তর্জাতিকইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস
খেলাআহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-নিউজিল্যান্ডের লড়াই
জাতীয়

নির্বাচন ও গণভোট: ভোটার সচেতনতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ নিচ্ছে ইসি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ ৬:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের নির্বাচনী ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বিশেষ পরিস্থিতিতে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সম্প্রতি জাতিকে জানান, জাতীয় নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সরকার ইতিমধ্যেই ইসিকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, ‘গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ থেকে একটি চিঠি এসেছে, যেখানে গণভোট আয়োজন এবং সেটি সংসদ নির্বাচনের সঙ্গে একদিনে আয়োজন করার কথা বলা হয়েছে।’

ইসি জানিয়েছে, তাদের মূল চ্যালেঞ্জ হলো ভোটারদের মধ্যে গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এজন্য তারা নানা পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে: গণভোট বিষয়ক ভিডিও তৈরি ও সামাজিক মাধ্যমে প্রচার, টেলিভিশন ও রেডিওতে নির্বাচনী প্রচারণা সম্প্রচার, সাংবাদিক ও ভোটকেন্দ্র কর্মকর্তাদের জন্য গণভোট প্রশিক্ষণ, নির্বাচনী এলাকায় টিভিসি, কাউন্টডাউন, স্লোগান, পথনাটক, র‍্যালি, বিজ্ঞাপন, লিফলেট ও পোস্টারের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, এআই ও ফেইক নিউজ শনাক্তকরণ ও গুজব প্রতিরোধে ফ্ল্যাশ নিউজ প্রচার, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের ব্যাপক প্রচারণা। 


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, ‘গণভোট আইন না হওয়া পর্যন্ত কমিশন সরাসরি উদ্যোগ নিতে পারবে না। আইন পাস হলে প্রস্তুতি শুরু করা হবে। গণভোটে চারটি বিষয়ে হ্যাঁ/না ভোট হবে।’

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘সঠিক সহযোগিতা থাকলে দুটি ভোটই সুন্দরভাবে আয়োজন করা সম্ভব।’

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী বলেন, ‘সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হলেও পর্যাপ্ত প্রস্তুতি, লোকবল বৃদ্ধি ও প্রশিক্ষণের মাধ্যমে ভোট সুচারুভাবে সম্পন্ন করা সম্ভব। ব্যালট গণনার জন্য আলাদা টিম থাকলে কাজটি নির্বিঘ্নে হবে। প্রবাসীদের পোস্টাল ব্যালটও কার্যকরভাবে ইস্যু করা সম্ভব।’

ইসির তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭, মহিলা ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।

সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায়। সেই সঙ্গে একই দিনে গণভোট আয়োজনের পরিকল্পনা থাকায় ইসি দুই ভোট নিয়ে প্রস্তুতি আরও জোরদার করেছে।

২২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন