সর্বশেষ

জাতীয়চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল খালাস শুরু, এলএনজি ও ডিজেলের আরও জাহাজ আসছে
জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ
দেশকে দুর্নীতি, ঋণখেলাপী এবং চাঁদাবাজমুক্ত করার জন্য সংসদে যাচ্ছি : নাহিদ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
প্রবাসীরা দেশে ফিরলে কর্মসংস্থান বা ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে : নুরুল হক নূর
সারাদেশগরুর পা কুপিয়ে প্রায় বিচ্ছিন্ন, গোয়াইনঘাটে যুবকের বিরুদ্ধে অভিযোগ
কুমিল্লায় নষ্ট মরিচ মিশিয়ে গুঁড়া তৈরির দায়ে মিল মালিককে জরিমানা
বাগেরহাটে নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু
কুড়িগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি সফি খান ও সম্পাদক মাহফুজার রহমান
ভাইকে বাঁচাতে নিজের কিডনি দিলেন বোন, ফরিদপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত
ভৈরবে তেল সরবরাহ বন্ধ: যমুনা ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা
পরকিয়ার জেরে মৌলভীবাজারের কুলাউড়ায় যুবক খুন, মরদেহ উদ্ধার; সিএনজি চালক আটক
সিলেটে পেট্রোলপাম্প কর্মীকে ছুরিকাঘাত: তিন যুবক গ্রেপ্তার
উদ্ধার হওয়া সেই শকুন এক মাস পরে সুন্দরবনে অবমুক্ত
রংপুরে এনসিপির ইফতার মাহফিলে সংঘর্ষে ৮ আহত, সাংবাদিকদের বয়কট
মুন্সীগঞ্জে ড্যাবের উদ্যোগে রমজান দোয়া ও ইফতার মাহফিল
কলাপাড়ায় মেয়াদউত্তীর্ণ পণ্য ও অনিয়মে ৬ ব্যবসায়ীকে জরিমানা
ইউএনও'র নাম করে গ্রাম পুলিশ নিয়োগে চেয়ারম্যানের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
সিয়াম মোল্লা হত্যার বিচার দাবিতে মুকসুদপুরে মানববন্ধন ও বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে হত্যা, প্রতিপক্ষের ৪০ ঘর ভাঙচুর-অগ্নিসংযোগ
সিলেটে হাউজিং এস্টেটে দিনদুপুরে ছিনতাই: মূলহোতা রশিদ আহমদ গ্রেপ্তার
শিবগঞ্জে স্ত্রীকে হত্যা করে সেফটিক ট্যাংকে ফেলার অভিযোগে স্বামী আটক
মুকসুদপুরে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
নড়াইলে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের মৃত্যু
খুলনায় উপকূলের নারীদের জলবায়ু সহনশীল জীবিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ বন্দরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার
ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা বিলম্বে যাত্রা
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাতানজিদ তামিমের ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
রাজনীতি

জুলাই সনদকে ‘গণপ্রতারণা’ বলল এনসিপি, আইনি ভিত্তির দাবি জোরালো

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ ৮:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জুলাই জাতীয় সনদ ২০২৫–কে ‘কেবল আনুষ্ঠানিকতা’ হিসেবে অভিহিত করে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তাঁর মতে, সনদটি যদি আইনি ভিত্তি না পায়, তবে তা জাতির সঙ্গে ‘গণপ্রতারণা ও প্রহসনে’ পরিণত হবে।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা আগেই বলেছি, আজও বলছি—এই সনদে কোনো আইনি ভিত্তি না থাকলে এর কোনো মূল্য নেই। আমরা এই কারণে সই করিনি। শুধু আনুষ্ঠানিকতা দিয়ে জাতিকে পরিবর্তনের আশা দেখানো এক ধরনের প্রতারণা হবে।”

তিনি আরও বলেন, ৯০–এর গণ–অভ্যুত্থানের পর যেভাবে রাজনৈতিক সমঝোতা রক্ষা করা হয়নি, এবার যেন তার পুনরাবৃত্তি না ঘটে। “৭২-এর সংবিধান অপরিবর্তনীয় নয়। এর ভেতরে থাকা ফ্যাসিবাদী কাঠামো বদলাতে আইনি সংস্কার প্রয়োজন। পুরনো সুবিধাভোগীরা সেই সংস্কারে বাধা দিচ্ছে,”—বলেন নাহিদ।

এনসিপির দাবি, জুলাই অভ্যুত্থনের তরুণ প্রজন্ম ও সাধারণ জনগণের আন্দোলনের চাপে সরকারকে সংস্কার ও ঐকমত্য কমিশন গঠনে বাধ্য করা হয়। নাহিদ ইসলাম বলেন, “এই আন্দোলন কেবল শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না, বরং পুরো ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে। সরকার বদলালেই গণতন্ত্র আসবে না, এজন্য কাঠামোগত সংস্কার দরকার।”

জুলাই সনদ স্বাক্ষরের আগের দিন পুলিশের সঙ্গে ‘জুলাই যোদ্ধাদের’ সংঘর্ষ প্রসঙ্গে তিনি বলেন, “শহীদ পরিবারকে অপমান করা হয়েছে, জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি। অনুষ্ঠানে যারা ছিলেন, তাদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক ছিল না।”

তিনি আরও জানান, “এই সনদ তখনই অর্থবহ হবে, যখন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস একটি নির্বাহী আদেশের মাধ্যমে এর আইনি ভিত্তি দেবেন। এরপর গণভোট ও নির্বাচিত গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান রচনার পথ খুলে যাবে।”

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন জানান, জুলাই সনদের আইনি স্বীকৃতির দাবিতে তারা রাজপথে কর্মসূচি শুরু করবে। তিনি অভিযোগ করেন, “অনেক দল শুরুতে এই সনদকে কেবল একটি ‘জেন্টলম্যানস অ্যাগ্রিমেন্ট’ হিসেবে রাখতে চেয়েছে। আমরা শুরু থেকেই বলেছি—আইনি ভিত্তি ছাড়া এই সনদ অর্থহীন।”

গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে নতুন রাজনৈতিক সমঝোতার দলিল ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’–এ স্বাক্ষর করেন বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দল ও জোট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরাও এতে সই করেন।

তবে এনসিপি, চারটি বাম দল এবং গণফোরাম এই সনদে স্বাক্ষর করেনি। যদিও কমিশন জানিয়েছে, আগ্রহী দলগুলো চাইলে পরেও সনদে সই করতে পারবে।

অন্যদিকে, সনদ স্বাক্ষরের আগের দিন মানিক মিয়া অ্যাভিনিউতে ‘জুলাই যোদ্ধা’দের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের অন্তত ২৭ জন আহত হন। ভাঙচুর হয় পুলিশের গাড়ি, সড়কে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই সহিংসতা বিকেলের বৃষ্টিতে শেষ হয়।

২৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন