সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশখুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
জামালপুরে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্যের জন্য বেকারিকে জরিমানা
নরসিংদী-সিলেট বদলিতে চিকিৎসক অমান্য, স্বাস্থ্য বিভাগের নীরবতা জনমনে প্রশ্ন
ময়মনসিংহে ব্র্যাকের প্রকল্প পরিদর্শনে জাইমা রহমান
সিলেটে নতুন পুলিশ সুপার: যোগ দিলেন ড. চৌধুরী মো: যাবের সাদেক
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি; রাঙামাটিতে মন্ত্রী দীপেন
ফরিদপুরের ভাঙ্গায় বসতঘরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বোয়ালমারীতে রাস্তার ইট উধাও, মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ
ভাঙ্গায় চায়ের দোকানীর সততায় ফেরল বৃদ্ধের ১ লাখ ৫৭ হাজার টাকা
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
জ্বালানি বকেয়া, ৬ মাস বন্ধ ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স
চাঁদপুরে পোশাক ব্যবসায় আইন লঙ্ঘন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
রংপুরের উন্নয়ন বৈষম্য নিরসনে ডিসির সঙ্গে ৬ এমপি'র মতবিনিময়
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষিকাকে গলা কেটে হত্যা
কুমিল্লায় বাসস প্রধান প্রতিবেদকের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন
লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
নড়াইলে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
ধর্ম

মানবতার আলোয় দীপ্ত সাধক শাহসুফী খাজা ফয়েজ উদ্দিন (রহ:)

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ ৩:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলার আধ্যাত্মিক ইতিহাসে শাহসুফী খাজা ফয়েজ উদ্দিন (রহ:) এমন এক অনন্য নাম, যার জীবনধারা, শিক্ষা ও কর্মধারা যুগে যুগে মানবতার আলোকবর্তিকা হয়ে উঠেছে।

তিনি ছিলেন কেবল একজন আধ্যাত্মিক সাধক নন, ছিলেন সমাজসংস্কারক, মানবতাবাদী ও নৈতিকতার পথপ্রদর্শক। তাঁর জীবন ছিল কুরআনের আলোয় আলোকিত এবং তাঁর চরিত্র ছিল প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ দ্বারা গঠিত।

খাজা ফয়েজ উদ্দিন (রহ:) এর শিক্ষা ছিল সহজ, স্পষ্ট এবং সর্বসাধারণের বোধগম্য। তিনি কখনো জটিল দার্শনিক পরিভাষায় মানুষকে বিভ্রান্ত করেননি; বরং গ্রামীণ সাধারণ মানুষ যাতে সহজে আল্লাহর বাণী অনুধাবন করতে পারে, সেই ভাষাতেই তিনি তাওহীদের বার্তা প্রচার করতেন। তাঁর শিক্ষার ভিত্তি দাঁড়িয়েছিল তিনটি মূল স্তম্ভের ওপর—তাওহীদের দৃঢ় বিশ্বাস, আখলাকের উৎকর্ষতা এবং মানবসেবা।

তিনি মানুষকে শেখাতেন—“আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করা যাবে না।” সততা, সত্যবাদিতা, দয়া, ন্যায়পরায়ণতা ও উত্তম চরিত্রই একজন মানুষের প্রকৃত সম্পদ। তাঁর মতে, দরিদ্র, এতিম, বিধবা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ইবাদত। তিনি বারবার বলতেন—“মানুষের মন জয় করাই সর্বোচ্চ সাধনা।”

খাজা ফয়েজ উদ্দিন (রহ:) তাঁর সময়ে সমাজে ছড়িয়ে পড়া অজ্ঞতা, কুসংস্কার, কুফরি, জুয়া, মদ্যপান ও অনৈতিকতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেন। তিনি মানুষকে মুক্ত করেন অন্ধবিশ্বাসের বেড়াজাল থেকে এবং আহ্বান জানান জ্ঞানের আলোয় আলোকিত হতে। তরুণ সমাজকে আহ্বান করেন আল্লাহভীতি, নৈতিকতা ও আত্মশুদ্ধির পথে। নারীদের প্রতি সম্মান প্রদর্শন, পারিবারিক জীবনে দায়িত্বশীলতা এবং সামাজিক ঐক্যের ওপর তিনি বিশেষ গুরুত্ব দিতেন। কৃষিজীবী সাধারণ মানুষকে তিনি শিখিয়েছেন সততা, সহযোগিতা ও পরিশ্রমের মর্যাদা। এভাবেই তিনি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিয়েছেন হেদায়েতের আলো।

মানবিকতা ছিল তাঁর জীবনের মূল দর্শন। তাঁর দরবার ছিল সকলের জন্য উন্মুক্ত—ধনী-গরিব, মুসলিম-অমুসলিম, শিক্ষিত-অশিক্ষিত নির্বিশেষে। তাঁর বিশ্বাস ছিল, আল্লাহর দৃষ্টিতে সকল মানুষ সমান; তাকওয়াই একমাত্র মর্যাদার মাপকাঠি। তাঁর জীবনের অসংখ্য ঘটনা সাক্ষ্য দেয় যে, তিনি কখনো কোনো অভাবীর আবেদন ফিরিয়ে দেননি। অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন অদম্য, শাসকের অন্যায্য কর্মে তিনি কখনো সমর্থন দেননি। তাঁর কণ্ঠ ছিল সত্যের পক্ষে দৃঢ় ও নির্ভীক।

তাঁর তাসাউফ ছিল শুদ্ধ কুরআন ও সুন্নাহ ভিত্তিক—একটি আত্মজাগরণমূলক তাসাউফ। তাঁর শিক্ষা ছিল—অন্তর পরিশুদ্ধ না হলে বাহ্যিক ইবাদতের কোনো মূল্য নেই। তিনি ভক্তদের বলতেন—“অহংকার ত্যাগ করো, রিয়া থেকে মুক্ত হও, জিকিরের মাধ্যমে অন্তরকে আল্লাহমুখী করো।” তাঁর এই দর্শন আজও প্রাসঙ্গিক, যখন মানুষ ভোগবাদে নিমজ্জিত হয়ে আত্মিক শান্তি হারিয়ে ফেলছে।

আজকের সমাজে যখন দুর্নীতি, নৈতিক অবক্ষয়, স্বার্থপরতা ও সহিংসতা মানুষের জীবনকে অস্থির করে তুলেছে, তখন খাজা ফয়েজ উদ্দিন (রহ:) এর শিক্ষা আমাদের জন্য এক আলোকবর্তিকা। তাঁর মানবসেবার আদর্শ আমাদের শেখায় পারস্পরিক সহমর্মিতা, সহযোগিতা ও ন্যায়নিষ্ঠতার পথ। তাঁর আখলাক আমাদের স্মরণ করিয়ে দেয়—সত্যবাদিতা ও ন্যায়পরায়ণতার মাধ্যমেই সমাজে স্থিতি ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

তিনি ছিলেন এমন এক সুফি সাধক, যিনি কেবল দরবারে বসে তসবিহ গোনা সাধক নন; বরং মানুষের দুঃখ-দুর্দশা মোচনে নিজেকে নিবেদিত রাখতেন। তাঁর কর্মজীবন ছিল এক বাস্তবধর্মী তাসাউফের প্রতিচ্ছবি, যেখানে আধ্যাত্মিকতা মানে ছিল—মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করা।

তাঁর মৃত্যু পরবর্তী সময়েও তাঁর শিক্ষা ও আদর্শ থেমে যায়নি। তাঁর শরীরিক জীবনের অন্তিম বাণীতেও তিনি কুরআন-সুন্নাহভিত্তিক নৈতিকতা ও মানবিকতার দীক্ষা প্রচার ও প্রসারের ওসিয়াত রেখে যান। তাঁর আধ্যাত্মিক উত্তরাধিকার আজও জীবন্ত তাঁর সাধক ও আধ্যাত্মিক পুত্র হজরত খাজা নাছের আলী (রহ:), দৌহিত্র বিশিষ্ট আলেমে দ্বীন ও ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আবুল খায়ের মুহাম্মাদ ইসমাইল (দা:বা:) এবং প্রপৌত্র খাজা মাসুম বিল্লাহ কাওছারী-র মাধ্যমে।

এই বংশপরম্পরায় তাঁর নীতি-আদর্শ, আখলাক ও তাসাউফের শিক্ষা আজও আলোকবর্তিকার মতো সমাজে ছড়িয়ে পড়ছে। তাঁদের মাধ্যমে শাহসুফী খাজা ফয়েজ উদ্দিন (রহ:) এর প্রদর্শিত মানবতার আলো আজও অম্লান, আজও মানুষের অন্তরে হেদায়েতের প্রদীপ প্রজ্বলিত করছে।

তিনি ছিলেন এক অনন্য সাধক—যিনি নিজের আত্মাকে পরিশুদ্ধ করে সমাজের আত্মাকে জাগ্রত করেছিলেন। তিনি ছিলেন সেই মহৎ আলোকবর্তিকা, যার আলো কেবল তাঁর যুগেই নয়, আজও মানবতার আকাশে দীপ্তমান। তাঁর শিক্ষা, তাসাউফ ও মানবসেবার দর্শন আমাদের মনে করিয়ে দেয়—মানুষের প্রকৃত মর্যাদা তাকওয়া, আখলাক ও মানবিকতায়।

এই কারণেই শাহসুফী খাজা ফয়েজ উদ্দিন (রহ:) শুধু এক যুগের সাধক নন—তিনি চিরন্তন হেদায়েতের প্রতীক, মানবতার এক শাশ্বত আলো, যাঁর প্রদীপ্ত শিক্ষা প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের অন্তরকে আলোকিত করে যাবে।

২৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন