সর্বশেষ

সারাদেশ

খুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা

দিলীপ বর্মণ, খুলনা
দিলীপ বর্মণ, খুলনা

বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ৮:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনার প্রাণকেন্দ্র ডাকবাংলা মোড় এলাকায় বাটার একটি দোকানে ঢুকে প্রকাশ্যে গুলি করে মাসুম বিল্লাহ (৪০) নামে এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত প্রায় পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ থেকে ৭ জনের একটি সশস্ত্র দল হঠাৎ করে দোকানের ভেতরে প্রবেশ করে মাসুম বিল্লাহকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। হামলার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে পালানোর সময় অশোক ঘোষ নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিহত মাসুম বিল্লাহ খুলনার রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন।

এ হত্যাকাণ্ডের পেছনের কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

২৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন