ধর্ম
সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর মাধ্যমে ১৪৪৭ হিজরি সনের রমজান মাস আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
দেশে আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা শুরু
স্টাফ রিপোর্টার
বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর মাধ্যমে ১৪৪৭ হিজরি সনের রমজান মাস আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
মঙ্গলবার রাতে চাঁদ দেখার ঘোষণা দেওয়ার পর বুধবার থেকে দেশটিতে রোজা পালন শুরু করছেন মুসল্লিরা।
রমজান মাসকে ঘিরে ইতোমধ্যে সৌদি আরবজুড়ে ধর্মীয় আবহ তৈরি হয়েছে। মসজিদগুলোতে তারাবির নামাজ আদায় এবং সিয়াম সাধনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
প্রথা অনুযায়ী, সৌদি আরবে চাঁদ দেখার একদিন পর বাংলাদেশে রমজানের চাঁদ দেখা যায়। সে হিসেবে আজ বুধবার বাংলাদেশে চাঁদ দেখা গেলে আগামীকাল বৃহস্পতিবার থেকে রোজা শুরু হতে পারে।
চাঁদ দেখা সাপেক্ষে আজ রাতে দেশের মুসলমানরা তারাবির নামাজ আদায় করবেন এবং শেষ রাতে সাহ্রি খেয়ে প্রথম রোজা পালন করবেন।
৩৫৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর