সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে ব্র্যাকের প্রকল্প পরিদর্শনে জাইমা রহমান

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ৪:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ব্র্যাকের বিভিন্ন সামাজিক উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা, ব্যারিস্টার জাইমা রহমান।

বুধবার (৪ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজাইল গ্রামের মোতালেব ড্রাইভারের বাড়িতে তিনি উপস্থিত হন। ব্র্যাকের প্রথা অনুযায়ী চাটাইয়ে বসে তিনি স্থানীয়দের সঙ্গে উঠান বৈঠক করেন এবং তাদের সমস্যা ও অভিজ্ঞতা শোনেন।

পরিদর্শনের সময় জাইমা রহমান এক প্রতিবন্ধীসহ পাঁচ সদস্যের টিমের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেন এবং ব্র্যাকের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও উদ্যোগের কথা তুলে ধরেন।

এ সময় ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের কন্যা এবং ‘ব্র্যাক এন্টারপ্রাইজেস’-এর ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদসহ ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন