সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় বসতঘরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিজের বসতঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় বুলু সর্দার (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকেলে দিকে মানিকদহ ইউনিয়নের লক্ষীপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুলু সর্দার ওই গ্রামের হায়দার সর্দারের ছেলে। তিনি বিবাহিত ছিলেন এবং এক কন্যা সন্তানের বাবা। প্রাথমিক ধারণা অনুযায়ী, বুধবার দুপুর ১২টা থেকে ১টার মধ্যে পরিবারের অন্য সদস্যদের অগোচরে নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন। ঘটনার সময় পরিবারের সদস্যরা বাড়ির অন্যত্র ছিলেন।

স্থানীয়দের বরাতে জানা গেছে, বুলু সর্দার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকাসক্তির কারণে তিনি পারিবারিক ও আর্থিক সমস্যায় ভুগছিলেন। তবে পরিবারের কেউ নিশ্চিতভাবে মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেননি।

ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

২৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন