সর্বশেষ

সারাদেশ

চাঁদপুরে পোশাক ব্যবসায় আইন লঙ্ঘন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নেয়ামত হোসেন, চাঁদপুর
নেয়ামত হোসেন, চাঁদপুর

বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৪:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুরে আসন্ন ঈদুল ফিতরের বাজার তদারকিতে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) দুপুরে শহরের হাকিম প্লাজা, সরদার প্লাজা ও কোর্ট স্টেশন এলাকায় জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা গেছে, বিদেশি কসমেটিকস-এ আমদানিকারকের স্টিকার না থাকায় আরিশা স্টোর ও অরবিন্দ মার্ট প্রতিটিকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া ঈদ উপলক্ষ্যে পোশাকে দ্বিগুণের বেশি লাভের প্রমাণ পাওয়ায় নিউ কটন ক্লাবকে ৩ হাজার এবং পণ্য ক্রয়ের রশিদ না থাকার সঙ্গে অতিরিক্ত মুনাফা করায় এবি কালেকশনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানিয়েছেন, আগামী তিন দিনের মধ্যে অতিরিক্ত মুনাফাকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের পণ্যের মূল্য সংশোধনের নির্দেশনা প্রদান করা হবে। এছাড়া নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে জনসচেতনতা বৃদ্ধি এবং ভোক্তা অধিকার লঙ্ঘন রোধে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

অভিযানে জেলা স্বাস্থ্য পরিদর্শক মো: নজরুল ইসলাম, সদর স্বাস্থ্য পরিদর্শক নীনা আক্তার ও জেলা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করেন।

২৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন