সর্বশেষ

জাতীয়ইসলামী আন্দোলনের ইশতেহার: ক্ষমতায় এলে শরিয়ার প্রাধান্য নিশ্চিত করা হবে
নির্বাচনে সহিংসতার আশঙ্কা নেই, ‘মব ভায়োলেন্স’ বলে কিছু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফরিদপুর বিভাগ গঠনের আশ্বাস বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের
তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়নের ঘোষণা জামায়াত আমীরের
জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যু, শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক
সারাদেশসুনামগঞ্জে দলীয় সিদ্ধান্ত অমান্য: বিএনপির ২৪ নেতাকর্মী বহিষ্কার
পিভিসি ব্যানার ব্যবহারে স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান মঞ্জুকে জরিমানা
বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ: কক্সবাজারে সালাহউদ্দিন
প্রশাসন জনগণের বিরুদ্ধে থাকলে আবারো ৫ আগস্ট হবে : হাসনাত
মোংলায় ৩০ জামায়াত নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
নরসিংদীতে নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ
কিশোরগঞ্জে গণসংযোগে হামলার প্রতিবাদে ১১ দলের বিক্ষোভ
ভৈরবে ১১ দলীয় প্রার্থীর গণসংযোগে বিএনপি'র হামলা
লক্ষ্মীপুরে ভোটের অবৈধ সিল উদ্ধার: জামায়াত নেতা ও ব্যবসায়ীর নামে মামলা
৭১-এর পরাজিত শক্তি জামায়াত ইসলামকে বিকৃত করছে: শাহজাহান মিঞা
ধানের শীষের বিপক্ষে অবস্থানের অভিযোগে সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতা বহিষ্কার
কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বেলকুচিতে নারীদের ঝাড়ু মিছিল
উন্নয়ন বঞ্চিত অঞ্চল থেকে সেবা শুরু হবে : কুড়িগ্রামে ডা: শফিকুর
যারা মা-বোনদের শ্রদ্ধা করে না, তারা কিভাবে দেশ চালাবে : ফখরুল
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি নির্বাচনী নিরাপত্তায় মোতায়েন ১৮৩ প্লাটুন
জামায়াতে ভোট দিলে কোরআন-সুন্নাহর আইন বাস্তবায়িত হবে : মুজিবুর
নারীর অধিকার খর্ব হলে বিএনপি মানবে না : নাটোরে দুলু
নির্বাচনের আগে সাইবার হামলার অভিযোগ গোলাম পরওয়ারের
নাটোরে জামায়াতের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
বগুড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী আতিক গ্রেপ্তার
রাজশাহীতে বাস তল্লাশিতে ২৪ রাউন্ড পিস্তলের গুলিসহ যুবক আটক
কিডনি রোগে শেরপুর-৩ আসনের ১১ দলীয় জোট প্রার্থীর মৃত্যু
দৌলতপুর সীমান্তে অভিযানে মাদকসহ কারবারি গ্রেফতার
শার্শায় মসজিদের টয়লেট নির্মাণকালে ককটেল বিস্ফোরণে ২ শ্রমিক আহত
সিরাজদিখানে ২শ' পিস ইয়াবাসহ ১৫ মামলার আসামি জুয়েল শেখ আটক
নরসিংদীর রায়পুরায় সংঘর্ষে গুলিবিদ্ধ স্কুলছাত্রের মৃত্যু, আহত ১০
প্রতিদ্বন্দ্বীর নিরাপত্তাও নিশ্চিত করার প্রতিশ্রুতি ফরিদুল ইসলামের
বরগুনায় বিয়ের প্রলোভনে নারীর ওপর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
আন্তর্জাতিকমুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত
খেলাঅদম্য বাংলাদেশ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষক রিমার্ক, খেলা শুরু কাল
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ: ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত
ক্রিকেটের আইনে বেশ কয়েকটি বড় পরিবর্তন এমসিসির
জাতীয়

নিউ টাউন সোসাইটির নির্বাচন

খাজা কাওছারীর বিজয়ে সিডরো পরিবারের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দৈনিক কালের কথা-এর সম্পাদক এবং বেসরকারি গবেষণা ও উন্নয়ন সংস্থা সিডরো-র (SEDRO) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক খাজা মাসুম বিল্লাহ কাওছারী ঢাকার অভিজাত আবাসিক এলাকা নিউ টাউন সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের প্রচার, প্রকাশনা ও মিডিয়া সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

তাঁর এই বিজয়ে সিডরো পরিবারসহ এলাকাবাসী, শিক্ষানুরাগী ও সমাজ উন্নয়নকর্মীরা আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

গত ৩০ আগস্ট ২০২৫ শনিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে মোট ৪০০ ভোটারের মধ্যে ৩৪০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২১০ ভোট পেয়ে খাজা কাওছারী বিপুল ব্যবধানে বিজয়ী হন। উল্লেখযোগ্য যে, তিনি নিউ টাউন সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা।

ঢাকার নিউ টাউন আবাসিক এলাকায় খাজা কাওছারী একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সর্বজনগ্রাহ্য। তিনি কোনো দলীয় পরিচয়ের সীমাবদ্ধতায় আবদ্ধ নন; বরং সমাজ ও মানুষের কল্যাণে নিবেদিত থেকে কাজ করেন। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করা এবং মানবিক সেবামূলক কার্যক্রমে তাঁর সক্রিয় ভূমিকা তাঁকে সবার কাছেই আস্থার প্রতীক করে তুলেছে। তিনি সমাজকে বিভক্তির পরিবর্তে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে সবসময় অগ্রণী ভূমিকা রাখেন। তাঁর এই মানবিক, নিরপেক্ষ ও ন্যায়ভিত্তিক দৃষ্টিভঙ্গিই তাঁকে নিউ টাউনের বাসিন্দাদের কাছে একজন সত্যিকার অর্থে সামাজিক ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

খাজা কাওছারী দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, সম্পাদনা ও সমাজসেবার সঙ্গে যুক্ত। কলম ও গণমাধ্যমের মাধ্যমে ন্যায়, নীতি ও মানবিকতার পক্ষে অবস্থান নেওয়ায় তিনি এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন। শিক্ষা, সংস্কৃতি, সামাজিক উন্নয়ন ও মানবিক সেবায় তাঁর সক্রিয় ভূমিকা তাঁকে তরুণ-প্রবীণ সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্য করেছে।

তাঁর আধ্যাত্মিক বংশধারায় রয়েছেন খান বাহাদুর নবাব খাজা আহসানুল্লাহ, সুফি সাধক খাজা ফয়েজ উদ্দিন (রহ.) এবং আধ্যাত্বিক সাধক খাজা নাছের আলী (রহ.)। পূর্বসূরিদের মানবসেবা, শিক্ষা বিস্তার ও আধ্যাত্মিক আদর্শ থেকে প্রেরণা নিয়ে তিনি সমাজ নেতৃত্বে এগিয়ে যাচ্ছেন।

প্রকাশ থাকে যে, খাজা কাওছারী প্রায় দুই দশক ধরে বেসরকারি গবেষণা ও উন্নয়ন সংস্থা সিডরো-র (SEDRO) মাধ্যমে সামাজিক ও নৈতিক শিক্ষা নিয়ে কাজ করছেন। সামাজিক মূল্যবোধ, দায়বদ্ধতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, সত্য-ন্যায়-ইনসাফভিত্তিক দ্বিধাহীন সমাজ গঠনে তিনি গবেষণা ও লেখালেখির মাধ্যমে অবিরাম কাজ করে যাচ্ছেন। তাঁর প্রচেষ্টা সবসময় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে রাজনীতি ও দলাদলি, হিংসা-বিদ্বেষের ঊর্ধ্বে এক বিভক্তিহীন সমাজ বিনির্মাণের আহ্বান জানিয়েছে।

প্রচার, প্রকাশনা ও মিডিয়া সম্পাদক পদটি নিউ টাউন সোসাইটির কার্যক্রমে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের উন্নয়ন উদ্যোগ, গণমাধ্যমে ইতিবাচক প্রচার এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে স্বচ্ছতা আনতে এ পদধারীর ভূমিকা অপরিসীম। এলাকাবাসীর বিশ্বাস, খাজা কাওছারীর অভিজ্ঞতা ও যোগ্যতা সোসাইটির ভাবমূর্তি উজ্জ্বল করতে বিশেষ ভূমিকা রাখবে।

নিজের প্রতিক্রিয়ায় খাজা কাওছারী বলেন—“নিউ টাউন সোসাইটি আমাদের সবার ঘর। আমি চাই প্রতিটি বাসিন্দার মতামতকে মূল্যায়ন করতে এবং তাঁদের কণ্ঠস্বরকে সামনে আনতে। স্বচ্ছতা, ঐক্য ও বিভক্তিহীন সমাজ গঠনে আমি সর্বোচ্চ চেষ্টা করবো দল-মত পথ রাজনীতি সবকিছুর ঊর্ধে উঠে।”

 

সব মিলিয়ে, নিউ টাউন সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫-এ তাঁর এই বিজয় শুধু ব্যক্তিগত সাফল্য নয়; বরং এলাকাবাসীর আস্থা, ঐক্য ও সামাজিক উন্নয়নের প্রত্যাশার প্রতিফলন।
সিডরো (SEDRO) পরিবারসহ সকল শুভানুধ্যায়ীর পক্ষ থেকে খাজা মাসুম বিল্লাহ কাওছারীকে প্রাণঢালা অভিনন্দন ও ভবিষ্যৎ কর্মজীবনে অসীম সাফল্য কামনা।

৩৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন