সর্বশেষ

জাতীয়

র‌্যাবের নাম বদলে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’, আসছে নতুন পোশাক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই বিশেষায়িত আইনশৃঙ্খলা বাহিনীর নতুন নাম নির্ধারণ করা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)।

প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে আদেশ জারি হলে নতুন নামেই সংস্থাটির কার্যক্রম শুরু হবে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস র‌্যাবের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন দিয়েছেন। এর ফলে আজ থেকেই বাহিনীটি নতুন নামে পরিচিত হবে, যদিও আনুষ্ঠানিক আদেশ জারির পর পূর্ণাঙ্গভাবে এসআইএফ হিসেবে কার্যক্রম শুরু করবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, নাম পরিবর্তনের পাশাপাশি এই ইউনিটের পোশাকেও পরিবর্তন আনা হচ্ছে। ইতোমধ্যে নতুন পোশাক তৈরির কাজ শুরু হয়েছে এবং আগামী সপ্তাহেই সদস্যদের নতুন পোশাকে দেখা যেতে পারে।

তিনি দাবি করেন, গত দেড় বছরে র‌্যাবের কার্যক্রম ও পেশাদারিত্বে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের প্রতিফলন হিসেবেই বাহিনীর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, র‌্যাব গঠনের প্রাথমিক সময়ে এর নাম ছিল ‘র‌্যাপিড অ্যাকশন টিম’ (র‌্যাট)। পরবর্তীতে ২০০৪ সালে ‘র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন’ নামে বাহিনীটি যাত্রা শুরু করে। দীর্ঘ ২২ বছর পর এবার নাম পরিবর্তনের মাধ্যমে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এই বিশেষায়িত বাহিনী।

৩৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন