সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
রাজনীতি

ভোট কারচুপি প্রমাণিত হলে পদত্যাগের ঘোষণা সিইসি'র

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট কারচুপি বা জালভোটের কোনো প্রমাণ পেলে নিজ পদ থেকে অব্যাহতি নেবেন বলে ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) অধ্যাপক মো. মনিরুজ্জামান।

শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ ও সুষ্ঠু হয়েছে। কেউ যদি ভোট কারচুপি বা জালভোট প্রমাণ করতে পারে, তাহলে আমি আমার পদ থেকে পদত্যাগ করব এবং আমার পেনশনের টাকা গ্রহণ করব না।”

নির্বাচন বর্জনের বিষয়ে সিইসি বলেন, “এটি প্রত্যেক প্রার্থীর ব্যক্তিগত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনের এ বিষয়ে কোনো হস্তক্ষেপ নেই। কারো ইচ্ছা হলে ভোট বর্জন করতে পারে, আবার ইচ্ছা হলে অংশগ্রহণও করতে পারে। এটি গণতান্ত্রিক অধিকার।”

এদিকে, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারের পদত্যাগ সংক্রান্ত কোনো দাপ্তরিক তথ্য এখনো কমিশনের কাছে পৌঁছেনি বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।

তিনি আরও বলেন, “আমরা ভোট গণনা লাভ-লোকসানের হিসাব দেখে করছি না, বরং জাকসুর নিজস্ব বিধিমালা অনুসরণ করে নির্বাচন পরিচালনা করছি।”

এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৮৯৭ জন, যার মধ্যে ছাত্র ভোটার ৬ হাজার ১১৫ এবং ছাত্রী ভোটার ৫ হাজার ৭৮২ জন। প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ ভোট পড়েছে। বর্তমানে সবগুলো হলের ভোট গণনা সম্পন্ন হয়েছে।

৩১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন