সর্বশেষ

জাতীয়হাদী হত্যার দুই আসামিকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
অভিযোগ শূন্যে নামাতে ‘জিরো কমপ্লেইন’ থানা গড়ার উদ্যোগ: আইজিপি
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: জ্বালানি সাশ্রয়ে আজ থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ
রাজধানীতে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
১৭ বছর ইফতার মাহফিলের পরিবেশ ছিল না: ড. মঈন খান
সারাদেশকুয়াকাটায় মৎস্যজীবী নেতার ইয়াবা সেবন ভিডিও ভাইরাল
কুড়িগ্রামে ল্যাম্পপোস্ট বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু
কুড়িগ্রামে মেট্রোনিডাজল ট্যাবলেট ও ওয়েট মেশিন পাচার চেষ্টায় স্টোরকিপার আটক
সাভারে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য র‌্যাবের হাতে আটক
জাফলংয়ের জিরো পয়েন্টে 'কুদ্দুস সিন্ডিকেট'র অবৈধ স্থাপনা উচ্ছেদ
ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সিলেটে অবৈধ মাটি কাটা: মন্নানের ৬ মাসের কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা
বান্দরবানে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে অভিযান
ময়মনসিংহে পুকুর ভরাটের মহোৎসবে বিলীন ১৬০টি পুকুর
মোংলা বন্দর অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি শওকত, সম্পাদক সোহেল
সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায়: ১০ জন গ্রেপ্তার, দুই ভিকটিম উদ্ধার
রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির সংঘর্ষে নিহত ৩, আহত ২
ঈশ্বরগঞ্জে ৫ লাখ টাকার মাদকসহ ২ জন গ্রেফতার
মোংলার জয়মনিতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ
গাইবান্ধায় এজাহার গ্রহণে গড়িমসি অভিযোগ, আইজিপির কাছে লিখিত অভিযোগ
ময়মনসিংহ-২ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, শুনানির জন্য আবেদন গ্রহণ হাইকোর্টের
নারায়ণগঞ্জে ডিউটিরত এএসআইয়ের সরকারি পিস্তল ছিনতাই
বান্দরবানে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিকবাহরাইনের প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলা
নেতানিয়াহুর সাথে যৌথ সিদ্ধান্তে ইরান যুদ্ধের সমাপ্তি হবে : ট্রাম্প
খেলাটি–টুয়েন্টি বিশ্বকাপ: ইতিহাস গড়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
আন্তর্জাতিক

আফগানিস্তানে বেড়েই চলছে মৃতের সংখ্যা বেড়ে, এখন পর্যন্ত ৮শ'

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ৯:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র সামনে এসেছে। তালেবান সরকারের মুখপাত্র মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, কুনার ও নানগারহার প্রদেশে এই ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৮০০ জনে। আহত হয়েছেন প্রায় ২ হাজার ৫০০ জন।

রোববার (৩১ আগস্ট) স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে ছয় মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল জালালাবাদ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে মাত্র আট কিলোমিটার গভীরে। মূল কম্পনের পর একাধিক আফটারশক অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।

উদ্ধার তৎপরতা এখনও চলমান রয়েছে। তালেবান সরকারের আশঙ্কা, মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে। বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়েছে এবং বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে জানা গেছে।

কুনারের রাজধানী আসাদাবাদের প্রধান হাসপাতালের চিকিৎসক ডা. মুলাদাদ জানান, “প্রতি পাঁচ মিনিটে নতুন রোগী আসছে। হাসপাতালের প্রতিটি বেড পূর্ণ, অনেককে মেঝেতে শুইয়ে চিকিৎসা দিতে হচ্ছে।” গত কয়েক ঘণ্টায় এই হাসপাতালে অন্তত ১৮৮ জন আহত রোগী ভর্তি করা হয়েছে। নানগারহারের প্রধান হাসপাতালে আরও অন্তত ২৫০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, এই মানবিক বিপর্যয়ে আন্তর্জাতিক সহায়তার আশ্বাস দিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন দেশ ও সংস্থা। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলেন, “আফগান জনগণের পাশে দাঁড়াতে জাতিসংঘ কোনো প্রয়াসেই কার্পণ্য করবে না।” তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বিশ্লেষকদের মতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠের খুব কাছাকাছি হওয়ায় ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেশি হয়েছে। দুর্বল অবকাঠামো ও সংকটাপন্ন স্বাস্থ্যসেবার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

৩৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন