সর্বশেষ

সারাদেশ

বান্দরবানে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে অভিযান

মো. আরিফ, বান্দরবান 
মো. আরিফ, বান্দরবান 

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ৬:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাকের উদ্যোগে আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধ অভিযান ২০২৬’ কর্মসূচিতে স্বেচ্ছাসেবী সংগঠন বান্দরবান মানবিক পাঠশালা ইয়ুথ ফাউন্ডেশন সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

সোমবার (৮ মার্চ) বান্দরবানের হাফেজঘোনা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচি পরিচালনা করা হয়।

এ সময় স্থানীয় বাসিন্দাদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়গুলো সম্পর্কে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। একই সঙ্গে মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিবেশ পরিষ্কার রাখার লক্ষ্যে পরিচ্ছন্নতা কার্যক্রমও পরিচালনা করা হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকেরা বাড়ির আঙিনা ও আশপাশে জমে থাকা পানির উৎস পরিষ্কার করার আহ্বান জানান। তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সবার সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মানবিক পাঠশালা ইয়ুথ ফাউন্ডেশনের টিম লিডার মো. ইয়াছিন আরাফাত বলেন, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়া। মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। তাই সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, ব্র্যাকের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়েছে।

২৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন