সর্বশেষ

জাতীয়ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশবিশ্বের সবচেয়ে বৃহৎ কড়াইতে এক লাখ মানুষের ইফতারি আয়োজন
বদ আকিদা ঈমানের পূর্ণতার পথে বড় অন্তরায়: মাওলানা নেছারুদ্দীন
নেত্রকোনায় বিএনপি নেতার বিরুদ্ধে সরকারী জায়গা দখলের অভিযোগ
কুয়াকাটায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চালাল পৌরসভা
গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, দুইজন গুরুতর আহত
সোনাইমুড়ীতে হেযবুত তওহীদের ২ সদস্য হত্যার বিচার হয়নি: সংবাদ সম্মেলনে অভিযোগ
গাইবান্ধা শহর পুলিশ ফাঁড়িতে পুলিশের জুয়া খেলার ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন
রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক, গ্রেপ্তার ২
চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা
তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছি : পানিসম্পদ মন্ত্রী
সিলেটে গলায় রামদা ঠেকিয়ে দুই লাখ টাকা ছিনতাই, নগরজুড়ে আতঙ্ক
হাও‌রের বাঁধের কা‌জে অ‌নিয়ম, প্রতিবা‌দে অবস্থান কর্মসূ‌চি
খাল খনন কর্মসূচি কৃষি ও মৎস্যে বিপ্লব ঘটাবে: ডিসি জাহিদুল ইসলাম
জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর
জামালপুরে শুরু হলো বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ
চট্টগ্রামে আবার চালু হচ্ছে স্মার্ট স্কুল বাস সেবা
কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের কূপ-৫ উদ্বোধন, প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট যুক্ত
টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নওগাঁয় আলুর দাম ক্রমশ কমছে, কৃষকের দুশ্চিন্তা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এমপি’র নেতৃত্বে খাল পরিষ্কার অভিযান
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ও খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
মোংলাসহ বিভিন্ন নৌপথে ঈদ জননিরাপত্তায় কোস্ট গার্ডের তল্লাশি শুরু
সাংবাদিক লাঞ্চনের অভিযোগে ৩ নং আলীহাট ইউপি সদস্যকে শোকজ
চুয়াডাঙ্গায় মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধাশ্রমে বাড়ছে প্রবীণদের সংখ্যা, উদ্বিগ্ন সচেতন মহল
ভোলাহাটে সৌদি আরবের উপহারের খেজুর পেল ৪২ মাদ্রাসা
জাল সনদের অভিযোগ কুমারখালীর বিদ্যালয়ের শিক্ষিকা শিরিনা খাতুনের বিরুদ্ধে
নেত্রকোণায় মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি
পায়রা বন্দর নৌ-পুলিশের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণ, ক্ষতি প্রায় ১০ লাখ
গরুর পা কেটে জখমের ঘটনায় যুবক আটক, গোয়াইনঘাটে চাঞ্চল্য
ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মোটরসাইকেলে পড়ে নিহত ২ যুবক
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের গলা কেটে হত্যা, ডিবি-পুলিশের অভিযানে আটক ২
মুন্সিগঞ্জে শত অসহায় পরিবারকে ঈদ উপহার দিল ‘হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন’
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
সারাদেশ

চবিতে সংঘর্ষ : কোপানো ও ছাদ থেকে ফেলে দেওয়া ভিডিও ভাইরাল 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ৩:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের ওপর স্থানীয় বাসিন্দাদের নৃশংস হামলার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

ভিডিওতে দেখা গেছে, কয়েকজন শিক্ষার্থীকে রামদা দিয়ে কুপিয়ে আহত করা হচ্ছে এবং এক পর্যায়ে ভবনের ছাদ থেকে ফেলে দেওয়া হচ্ছে।

একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, সাদা টি-শার্ট পরা দুই শিক্ষার্থীকে সাত-আটজন ব্যক্তি মারধর করছেন। তাদের মধ্যে একজন ধারালো রামদা দিয়ে কোপাচ্ছেন। পরে ওই দুই শিক্ষার্থীকে ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয় এবং ছাদ থেকেই ইট নিক্ষেপ করে আঘাত করা হয়। আহতদের একজনের নাম জানা গেছে—রাজিউর রহমান রাজু, যিনি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র। তবে তার বিভাগের তথ্য জানা যায়নি।

অন্য এক ভিডিওতে দেখা গেছে, ২ নম্বর গেট সংলগ্ন একটি ধানক্ষেতে বসে থাকা এক শিক্ষার্থীকে তিন-চারজন মিলে রামদা দিয়ে কোপাচ্ছেন। শিক্ষার্থীটি মাটিতে পড়ে গেলে হামলাকারীরা তার ওপর আরও আঘাত চালান।

আরেকটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় এক ব্যক্তি এক শিক্ষার্থীকে রাস্তায় রামদা দিয়ে কোপাচ্ছেন, এবং সঙ্গে থাকা একজন লাঠি দিয়ে পিটাচ্ছেন।

এই সহিংস ঘটনার সূত্রপাত হয় শনিবার রাতে, এক ছাত্রীকে স্থানীয় এক দারোয়ানের মারধরের অভিযোগকে কেন্দ্র করে। এরপর রাত সোয়া ১২টা থেকে রোববার দুপুর পর্যন্ত শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ অন্তত ১৮০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। স্থানীয়দের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদেরও ১০-১২ জন আহত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ জানান, “আগেও শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের বিরোধ হয়েছে, কিন্তু রামদা নিয়ে এত ভয়াবহ হামলার ঘটনা এই প্রথম। হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে তাদের আইনের আওতায় আনা হবে।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে হাটহাজারী উপজেলা প্রশাসন বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে, যা সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

৪২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন