সর্বশেষ

জাতীয়প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে : তারেক রহমান
ত্রয়োদশ সংসদ নির্বাচন: বিএনপি'র নতুন মন্ত্রিসভা নিয়ে জোর আলোচনা
ডা. শফিক ও নাহিদের বাসায় আজ সন্ধ্যায় যাচ্ছেন তারেক রহমান
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল, নতুন দায়িত্বে সিরাজ উদ্দিন
মঙ্গলবার শপথ নেবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা
জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তৈয়্যব
৩০ আসনে ভোট পুনর্গণনার দাবিতে ট্রাইব্যুনালে যাচ্ছে জামায়াত নেতৃত্বাধীন জোট
উইকিমিডিয়া বাংলাদেশে-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা
সারাদেশশপথের পর শ্রদ্ধা নিবেদন: জাতীয় স্মৃতিসৌধ সাময়িকভাবে বন্ধ
ময়মনসিংহ-৪: গণসংহতি আন্দোলন ছাড়লেন মুস্তাফিজুর রহমান রাজিব
রংপুরের জাল ভোটের অভিযোগ: বিএনপি চায় ৩ আসনের পুনঃগণনা
গোপালগঞ্জের ৩ আসনে ১৯ প্রার্থী জামানত হারালেন
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী করার দাবিতে কলাপাড়ায় সংবাদ সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: মাদারীপুরে ২৫ প্রার্থীর মধ্যে ১৭ জনের জামানত বাজেয়াপ্ত
রাজশাহী-৪ আসনে ভোটে অনিয়মের অভিযোগ, পুনঃগণনা চায় বিএনপি প্রার্থী
কিশোরগঞ্জ-৬: দেশের সর্বোচ্চ ব্যবধানে জয়ী বিএনপির শরিফুল আলম
মাদারীপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা: এখনও মামলা হয়নি
আড়াইহাজারে ছিনতাইকালে দুই যুবককে গণপিটুনি, অস্ত্র ও গুলি উদ্ধার
নারায়ণগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত
শিবগঞ্জে জামায়াতে ভোট দেয়ায় স্ত্রীকে তালাকের অভিযোগ
রোজায় বাজারদর স্থিতিশীলতা ও নিরাপদ খাদ্য নিশ্চিতে চাঁপাইনবাবগঞ্জে সভা
ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ
বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণ: মামলা, আরও ২ জন গ্রেপ্তার
কুমিল্লার দাউদকান্দিতে বাস খাদে, নিহত ২; আহত অন্তত ৭
টাঙ্গাইলে প্রাইভেটকার-অটোভ্যান সংঘর্ষে দুইজন নিহত
সিরাজগঞ্জে বাস-রিক্সা সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত রিকশাচালক
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের
নওগাঁয় খাসির মাংসের নামে কুকুর জবাই, পালালেন দুই বিক্রেতা
সাতক্ষীরার পাটকেলঘাটায় ব্রিজের ওপর যুবককে ছুরিকাঘাত, টাকা-মোবাইল ছিনতাই
নির্বাচন-পরবর্তী আইনশৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে চুয়াডাঙ্গায় সমন্বয় সভা
আন্তর্জাতিকনাইজেরিয়ার কয়েকটি গ্রাম হামলা, নিহত অন্তত ৩২
খেলাইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ: পাকিস্তানে পার্লামেন্টের সামনে পিটিআই সমর্থকদের অবস্থান
সারাদেশ

মুহুরী নদীর ভাঙা বাঁধে জরুরি মেরামত শুরু ফেনীতে

ফেনী প্রতিনিধি
ফেনী প্রতিনিধি

শনিবার, ২১ জুন, ২০২৫ ৯:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফেনীর ফুলগাজীতে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে মুহুরী নদীর ভাঙা বেড়িবাঁধে সংস্কারকাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

গতকাল শুক্রবার বিকেল থেকে সদর ইউনিয়নের বণিকপাড়া এলাকায় ২০ মিটার ভাঙা অংশে জিওব্যাগ ও বালুর বস্তা ফেলে মেরামতের কাজ চলছে।

পাউবো ফেনীর উপবিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম জানিয়েছেন, বর্তমানে বৃষ্টিপাত কম এবং নদীর পানি হ্রাস পাওয়ায় ভাঙা অংশে দ্রুত কাজ করা সম্ভব হচ্ছে। আজ শনিবার সন্ধ্যার মধ্যে প্রাথমিক মেরামত সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। পাশের সিলোনিয়া নদীর ভাঙা অংশে সংস্কারকাজ শুরু করতে কিছুটা সময় লাগবে, কারণ সেখানে এখনও পানি প্রবাহ বেশি।

বৃহস্পতিবার রাতের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে বণিকপাড়া ও গোসাইপুর এলাকায় মুহুরী ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে যায়। এতে ফুলগাজী উপজেলার অন্তত ৯টি গ্রাম প্লাবিত হয় উত্তর বড়ইয়া, দক্ষিণ বড়ইয়া, বিজয়পুর, বণিকপাড়া, বসন্তপুর, জগৎপুর, গোসাইপুর, করইয়া ও নীলাক্ষী।

উত্তর বড়ইয়ার বাসিন্দা মরণ চন্দ্র বলেন, “রাতের বৃষ্টিতে বাড়িতে হঠাৎ পানি ঢুকে পড়ে, ঘরের সবকিছু নষ্ট হয়ে গেছে। এখন পানি নামলেও আবারও এমন হলে আমরা কোথায় যাব?” স্থানীয় বাসিন্দা কবির আহমেদ অভিযোগ করে বলেন, “প্রতিবছর বর্ষাকালে এমন ভাঙন হয়। পাউবো শুধু সাময়িক জোড়াতালি দেয়, কিন্তু টেকসই কোনো পদক্ষেপ নেয় না। আমরা স্থায়ী সমাধান চাই।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম জানান, পাউবো বাঁধ মেরামতের কাজ করছে এবং উপজেলা প্রশাসনও তদারকিতে রয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলো দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পাউবো ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. আক্তার হোসেন মজুমদার বলেন, মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর স্থায়ী বাঁধ নির্মাণে প্রায় ৩৫০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার জনগণ প্রতিবছরের বন্যা দুর্ভোগ থেকে রক্ষা পাবে।

এদিকে ফেনী আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (শনিবার দুপুর ১২টা পর্যন্ত) ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নদীর পানি কিছুটা কমলেও নিম্নাঞ্চলের অনেক জায়গায় এখনও পানি জমে আছে। মুহুরী নদীর পানি বর্তমানে ৯ মিটার, যা বিপৎসীমার (১২.৫৫ মিটার) নিচে রয়েছে। আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় নদী তীরবর্তী এলাকার মানুষ এখনও সতর্ক অবস্থায় রয়েছে।

২৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন