সর্বশেষ

জাতীয়রাজধানীতে তেল সংকটের প্রভাবে ফিলিং স্টেশনে দীর্ঘ যানজট
আজ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল
আকস্মিক হাসপাতালে পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, হতাশা প্রকাশ
বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতাই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ : সাকি
সারাদেশকুমিল্লায় মন্দির ও মসজিদের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩
জকিগঞ্জে গৃহবধূকে গণধর্ষণ: ১০ মাসেও গ্রেপ্তার হয়নি মূল হোতা
আন্তর্জাতিকইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস
খেলাআহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-নিউজিল্যান্ডের লড়াই
জাতীয়

জুনেও বৃষ্টি, বজ্রঝড় ও বন্যার শঙ্কা: জানাচ্ছে আবহাওয়া অফিস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ ৮:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এপ্রিলের পর দেশের দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণ মাস মে হলেও, এবার পুরো দেশজুড়ে সে মাস কেটেছে বৃষ্টিতে ভিজে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি জুন মাসেও লঘুচাপের সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে।

মঙ্গলবার (৩ জুন) প্রকাশিত জুন মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, জুন মাসজুড়ে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অফিস বলছে, এই মাসে ৬ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি মাত্রার বজ্রঝড় হতে পারে। একইসঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

তাপপ্রবাহের বিষয়ে সংস্থাটি জানিয়েছে, জুনে দেশে এক থেকে দুটি বিচ্ছিন্ন মৃদু (৩৬–৩৭.৯°সে.) থেকে মাঝারি (৩৮–৩৯.৯°সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

প্রসঙ্গত, মে মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে সৃষ্ট একটি গভীর নিম্নচাপ স্থলভাগে উঠে বাংলাদেশ হয়ে ভারতের আসাম ও মেঘালয় অঞ্চলে গিয়ে দুর্বল হয়ে পড়ে। এর প্রভাবে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী অঞ্চলে কয়েক দিন ধরে অতিভারি বৃষ্টি হয়েছে, যার ফলে দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

২৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন