সর্বশেষ

জাতীয়রাজধানীতে তেল সংকটের প্রভাবে ফিলিং স্টেশনে দীর্ঘ যানজট
আজ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল
আকস্মিক হাসপাতালে পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, হতাশা প্রকাশ
বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতাই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ : সাকি
সারাদেশকুমিল্লায় মন্দির ও মসজিদের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩
জকিগঞ্জে গৃহবধূকে গণধর্ষণ: ১০ মাসেও গ্রেপ্তার হয়নি মূল হোতা
আন্তর্জাতিকইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস
খেলাআহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-নিউজিল্যান্ডের লড়াই
সারাদেশ

বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল এখনও বন্ধ, স্বাভাবিক ঢাকা রুট

বরিশাল প্রতিনিধি
বরিশাল প্রতিনিধি

শুক্রবার, ৩০ মে, ২০২৫ ৮:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে নদী ও সাগর উত্তাল থাকায় বরিশালের অভ্যন্তরীণ রুটে দ্বিতীয় দিনের মতো লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

তবে ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে নদী বন্দর কর্তৃপক্ষ।

শুক্রবার (৩০ মে) সকালে বরিশাল নদী বন্দরের কর্মকর্তা সেলিম রেজা জানান, আবহাওয়ার সতর্কতা সংকেত এখনো বলবৎ রয়েছে এবং নদীতে ঢেউয়ের ‘রোলিং’ থাকায় ছোট আকারের লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তিনি বলেন, “আবহাওয়ার উন্নতি হলে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হবে।”

বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত গভীরের দিকে নিম্নচাপটি উপকূল অতিক্রম করলেও তার প্রভাব আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অফিসের সিনিয়র পর্যবেক্ষক আনিসুর রহমান বলেন, “বিগত ২৪ ঘণ্টায় বরিশালে ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টিপাত আগামী দু’এক দিন অব্যাহত থাকতে পারে। তবে ধীরে ধীরে নিম্নচাপের প্রভাব কমে আসবে।”

এদিকে, পানির উচ্চতা নিয়ে পানি উন্নয়ন বোর্ড বরিশালের আশ্বাস দিয়েছেন। বিভাগের জলানুসন্ধান শাখার উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম জানান, গত দুই দিনে বিভাগের সাতটি পয়েন্টে নদীর পানি বিপদসীমা অতিক্রম করলেও শুক্রবার সকাল পর্যন্ত কোনো পয়েন্টে নদীর পানি বিপদসীমার ওপরে নেই। তিনি জানান, ১৯টি পয়েন্টের পর্যবেক্ষণে সবখানেই পানি স্বাভাবিক অবস্থায় রয়েছে।

বর্তমানে নদী বন্দরে ২ নম্বর এবং সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক থাকতে এবং প্রয়োজন ছাড়া নদীপথে না চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

২৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন