সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশখুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
জামালপুরে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্যের জন্য বেকারিকে জরিমানা
নরসিংদী-সিলেট বদলিতে চিকিৎসক অমান্য, স্বাস্থ্য বিভাগের নীরবতা জনমনে প্রশ্ন
ময়মনসিংহে ব্র্যাকের প্রকল্প পরিদর্শনে জাইমা রহমান
সিলেটে নতুন পুলিশ সুপার: যোগ দিলেন ড. চৌধুরী মো: যাবের সাদেক
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি; রাঙামাটিতে মন্ত্রী দীপেন
ফরিদপুরের ভাঙ্গায় বসতঘরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বোয়ালমারীতে রাস্তার ইট উধাও, মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ
ভাঙ্গায় চায়ের দোকানীর সততায় ফেরল বৃদ্ধের ১ লাখ ৫৭ হাজার টাকা
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
জ্বালানি বকেয়া, ৬ মাস বন্ধ ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স
চাঁদপুরে পোশাক ব্যবসায় আইন লঙ্ঘন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
রংপুরের উন্নয়ন বৈষম্য নিরসনে ডিসির সঙ্গে ৬ এমপি'র মতবিনিময়
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষিকাকে গলা কেটে হত্যা
কুমিল্লায় বাসস প্রধান প্রতিবেদকের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন
লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
নড়াইলে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
রাজনীতি

রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি, দ্রুত নির্বাচনের দাবি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ১:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বৈঠকের পর জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপ না থাকায় হতাশা প্রকাশ করেছে বিএনপি।

মঙ্গলবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের এই প্রতিক্রিয়া জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “গত ২৪ মে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। একই দিনে আরও দুটি রাজনৈতিক দল এ বৈঠকে অংশ নেয়। পরদিন আরও ১৯টি দলের সঙ্গে আলোচনা হয়। এসব বৈঠকের পর উপদেষ্টা পরিষদের মাধ্যমে যে বক্তব্য দেওয়া হয়েছে, তাতে নির্বাচনের বিষয়ে কোনো সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় আমরা হতাশ।”

তিনি বলেন, “আমরা কখনওই প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি। তবে ডিসেম্বর ২০২৫-এর মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে একটি নির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়ে আসছি। সংস্কার এবং নির্বাচন—এই দুটি প্রক্রিয়া একসঙ্গে চলতে পারে। একইসাথে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারও চলমান রাখা সম্ভব।”

সংবাদ সম্মেলনে বিএনপি অভিযোগ করে, উপদেষ্টা পরিষদের বিবৃতিতে সরকারের পক্ষ থেকে দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা হচ্ছে বলে যে অভিযোগ তোলা হয়েছে, তা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এবং বিভ্রান্তিকর। বিএনপি মনে করে, এই অভিযোগ মূলত সরকারের ব্যর্থতা আড়াল করার প্রচেষ্টা।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, “সরকার যদি সত্যিই বিদেশি ষড়যন্ত্র ও পরাজিত শক্তির ইন্ধন রোধ করতে চায়, তবে তার একমাত্র পথ হলো অবিলম্বে নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা।”

তিনি আরও বলেন, “ফ্যাসীবাদবিরোধী বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলা এখন সময়ের দাবি। সরকার যদি এ লক্ষ্য অর্জনে আন্তরিক হয়, তবে বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ করাসহ নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে হবে। গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়া ত্বরান্বিত করাই হবে আগামী দিনের মূল চ্যালেঞ্জ।”

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রসঙ্গ টেনে বিএনপি নেতা অভিযোগ করেন, আদালতের নির্দেশনা অনুযায়ী গেজেট প্রকাশিত হলেও মেয়র পদে নির্বাচিত ইশরাক হোসেনকে এখনো শপথ গ্রহণের সুযোগ দেওয়া হয়নি।

বিএনপি মনে করে, দেশে গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় জনগণের প্রত্যাশা পূরণে ডিসেম্বর ২০২৫-এর মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

২৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন