সর্বশেষ

জাতীয়হাদী হত্যার দুই আসামিকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
অভিযোগ শূন্যে নামাতে ‘জিরো কমপ্লেইন’ থানা গড়ার উদ্যোগ: আইজিপি
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: জ্বালানি সাশ্রয়ে আজ থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ
রাজধানীতে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
সারাদেশমোংলার জয়মনিতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ
গাইবান্ধায় এজাহার গ্রহণে গড়িমসি অভিযোগ, আইজিপির কাছে লিখিত অভিযোগ
ময়মনসিংহ-২ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, শুনানির জন্য আবেদন গ্রহণ হাইকোর্টের
নারায়ণগঞ্জে ডিউটিরত এএসআইয়ের সরকারি পিস্তল ছিনতাই
গাজীপুরে সিজারের সময় প্রসূতির মৃত্যু, সড়ক অবরোধ ও ক্লিনিক ভাঙচুর
ইরানের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে আইনজীবীদের বিক্ষোভ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মৃত্যু
রংপুরে নকল পানীয় ও শিশু খাদ্য জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা
রংপুরে জ্বালানীর তীব্র সংকট: যান চলাচল বন্ধ হওয়ার আশংকা
কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
সৌদিতে মিসাইল হামলায় প্রবাসী মোশারফের মৃত্যু, শোকে পরিবার
চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির বেনাপোলে অভিযান
ভোলাহাটে গভীর নলকূপ পুনঃস্থাপনে পুরাতন ইট ব্যবহারের অভিযোগ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
জাফলংয়ে কুদ্দুস–রুকন সিন্ডিকেটের দৌরাত্ম্য, জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ
কুমিল্লায় ৩ হাজার সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ
নিউইয়র্কে রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আন্তর্জাতিকবাহরাইনের প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলা
নেতানিয়াহুর সাথে যৌথ সিদ্ধান্তে ইরান যুদ্ধের সমাপ্তি হবে : ট্রাম্প
খেলাটি–টুয়েন্টি বিশ্বকাপ: ইতিহাস গড়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
সারাদেশ

নড়াইলে নকল নবীশদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ ২:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের ৪৯৭টি সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবীশদের চাকরি জাতীয়করণ (পদ সৃজন) ও জন প্রশাসন মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাবনা দ্রুত প্রেরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) বেলা সাড়ে ১২টার দিকে নড়াইল সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বৈষম্য বিরোধী নকল নবীশ দাবী আদায় পরিষদ, নড়াইল জেলা শাখা।

মানববন্ধনে সংগঠনের সভাপতি শাহিদুল ইসলাম বলেন, "আমরা যে কাজ করি, তা সরকারিভাবে স্বীকৃত। যেসব নথি তৈরি করি, তা সরকারি বলমেই লেখা হয়। তাহলে আমরা এখনো বেসরকারি কেন? দেশের গুরুত্বপূর্ণ ভূমি ও সম্পত্তির রেকর্ড আমরা সংরক্ষণ করি, অথচ আমরা অবহেলিত।"

তিনি আরও বলেন, "২০২৩ সালের ২০ অক্টোবর থেকে আমরা প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছি। টানা ৪৬ দিন অবস্থানের পর ৪৭তম দিনে সরকার আমাদের দাবি আংশিকভাবে মেনে নেয়। এরপর আমাদের ডিপার্টমেন্ট থেকে ৫ হাজার ৯০৬ জন নকল নবীশের চাকরি জাতীয়করণের সুপারিশ আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। আইন মন্ত্রণালয় তা অনুমোদন করে জন প্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আমরা চাই, দ্রুততম সময়ে এই প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হোক।"

সংগঠনের সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা বলেন, "আজকের মানববন্ধনের মূল উদ্দেশ্য হচ্ছে—জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চাকরি জাতীয়করণের প্রস্তাবনা দ্রুত অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর দাবি জানানো। মানববন্ধন শেষে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করব।"

নকল নবীশদের চাকরি জাতীয়করণের বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনার মধ্যে রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পদ সৃজনের মাধ্যমে তাদের চাকরি নিশ্চিত করা হলে ভূমি সংক্রান্ত নথিপত্রের মান ও নিরাপত্তা আরও বাড়বে।

৩৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন