নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
সোমবার, ৯ মার্চ, ২০২৬ ১০:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ক্যানেল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ মার্চ) সকালে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। এরপর সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মঙ্গলবার জানানো হয়েছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকার বৃষ্টিধারা ক্যানেলের পানিতে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তারা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানায় খবর দেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে, ঘটনাস্থলে পৌঁছেছে পিবিআই ও সিআইডির আলাদা দুটি দল। তারা প্রযুক্তির সহায়তায় মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করছেন, যদিও মরদেহের কাছ থেকে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি।
পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
২৩৫ বার পড়া হয়েছে