সর্বশেষ

জাতীয়রাজধানীতে তেল সংকটের প্রভাবে ফিলিং স্টেশনে দীর্ঘ যানজট
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ
৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল
ঐতিহাসিক ৭ই মার্চ আজ, বাঙালির জীবনে এক অনন্য গৌরবময় দিন
আকস্মিক হাসপাতালে পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, হতাশা প্রকাশ
বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতাই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ : সাকি
সারাদেশকুড়িগ্রামে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে বাংলাদেশি নারী হস্তান্তর
নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র তৎপরতা
ময়মনসিংহে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
সিলেটে ডিজেলের সঙ্কট, পেট্রোল-অকটেনও মিলছে কম
মেঘনায় ডাকাতের হামলা, গুলিবিদ্ধ জেলের মরদেহ উদ্ধার
মোংলা বাজারে ধরা পড়ল বিরল প্রজাতির বিশাল গোলপাতা মাছ
কক্সবাজার নিখোঁজ নারীর মরদেহ লিফটের নিচ থেকে উদ্ধার
গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপি গ্রুপের মধ্যে সংঘর্ষ
নাটোরের সিংড়ায় জ্বালানি তেল মজুদ: ব্যবসায়ীর জরিমানা
নরসিংদীতে কিশোরী আমেনা ধর্ষণ ও হত্যা: সৎ পিতার চাঞ্চল্যকর জবানবন্দি
রংপুরে পেট্রোল পাম্পে বিএসটিআইয়ের অভিযান, দুই স্টেশনকে জরিমানা
তেল পাচার ঠেকাতে বাংলাবান্ধা স্থলবন্দরে বিজিবির টহল জোরদার
খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
ফরিদপুরে জ্বালানি তেলের সংকট, চাহিদা অনুযায়ী পাচ্ছেন না চালকরা
কোটালীপাড়ায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশে নদীতে ডুবে শিশুর মৃত্যু
কলাপাড়ায় দু:স্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ শুরু
শাবিপ্রবিতে গাঁজা ও ইয়াবাসহ চার নির্মাণ শ্রমিক আটক
আন্তর্জাতিকইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস
খেলাআহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-নিউজিল্যান্ডের লড়াই
জাতীয়

চীনা উৎপাদন কারখানাগুলোকে বাংলাদেশে স্থানান্তরের আশ্বাস

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ২৭ মার্চ, ২০২৫ ৮:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চীনের এক্সপোর্ট-ইমপোর্ট (এক্সিম) ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াইয়ু বলেছেন, তার ব্যাংক চীনা উৎপাদন শিল্পগুলোকে বাংলাদেশে স্থানান্তর করার জন্য সহায়তা করবে।

এই উদ্যোগের লক্ষ্য হলো বাংলাদেশকে বৈশ্বিক বাজারে রপ্তানি কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা। বৃহস্পতিবার চীনের বোয়াও শহরে অনুষ্ঠিত ‘বোয়াও ফোরাম ফর এশিয়া’র বার্ষিক সম্মেলন ২০২৫-এর সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

চীনের এক্সিম ব্যাংক দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবকাঠামো ও জ্বালানি প্রকল্পে অর্থায়ন করে আসছে। তবে এবার তারা প্রথমবারের মতো বাংলাদেশে চীনা বেসরকারি শিল্প কারখানা স্থাপনে সহায়তার আগ্রহ প্রকাশ করেছে।

অধ্যাপক মুহাম্মদ ইউনুস বলেছেন, বাংলাদেশের কৌশলগত অবস্থান এবং মানবসম্পদ দেশটিকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারে। তিনি চীনের শীর্ষস্থানীয় উৎপাদকদের বাংলাদেশে কারখানা স্থানান্তরের আহ্বান জানান। এ সময় তিনি বলেন, বাংলাদেশ সরকার বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় সুবিধা প্রদান করবে এবং একটি ট্রেড করিডোর স্থাপনের উদ্যোগ নেবে।

প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, উৎপাদন ক্ষেত্রে বাংলাদেশ চীনের পরিপূরক হতে পারে। তিনি জানান, চট্টগ্রামে চীনা বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে।

চেন হুয়াইয়ু বলেন, বাংলাদেশ দক্ষিণ-পূর্ব ও পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বাজারে পণ্য সরবরাহের জন্য আদর্শ অবস্থানে রয়েছে। তিনি ভিয়েতনামের উদাহরণ তুলে ধরে বলেন, চীনা ও পশ্চিমা বিনিয়োগের সুফল কাজে লাগিয়ে ভিয়েতনাম তার অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। বাংলাদেশও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পারলে একইভাবে লাভবান হতে পারে।

অধ্যাপক ইউনুস এ প্রসঙ্গে বলেন, “আমরা ভিয়েতনামের অভিজ্ঞতা থেকে শিখতে চাই।”

বৈঠকে বাংলাদেশের কর্মকর্তারা এক্সিম ব্যাংকের অর্থায়নের দ্রুত অনুমোদন, নতুন অবকাঠামো প্রকল্প যেমন দশেরকান্দি পয়ঃশোধনাগার বাস্তবায়নে সহায়তা এবং ঋণের শর্ত সহজ করার অনুরোধ জানান। এ বিষয়ে চেন হুয়াইয়ু বলেন, এক্সিম ব্যাংক বিষয়গুলো পর্যালোচনা করবে। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ চীনা মুদ্রা (আরএমবি) ভিত্তিক সহজ শর্তে ঋণ গ্রহণের বিষয়টি বিবেচনা করতে পারে।

উভয় দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা শিগগিরই আবার বৈঠকে বসবেন এবং আলোচনার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নেবেন বলে জানানো হয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি ও পরিবহন উপদেষ্টা ফওজুল কবির খান, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

৪৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন