সর্বশেষ

জাতীয়প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে : তারেক রহমান
ত্রয়োদশ সংসদ নির্বাচন: বিএনপি'র নতুন মন্ত্রিসভা নিয়ে জোর আলোচনা
ডা. শফিক ও নাহিদের বাসায় আজ সন্ধ্যায় যাচ্ছেন তারেক রহমান
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল, নতুন দায়িত্বে সিরাজ উদ্দিন
মঙ্গলবার শপথ নেবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা
জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তৈয়্যব
৩০ আসনে ভোট পুনর্গণনার দাবিতে ট্রাইব্যুনালে যাচ্ছে জামায়াত নেতৃত্বাধীন জোট
উইকিমিডিয়া বাংলাদেশে-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা
সারাদেশখুলনায় আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ, উত্তেজনা নগরজুড়ে
শপথের পর শ্রদ্ধা নিবেদন: জাতীয় স্মৃতিসৌধ সাময়িকভাবে বন্ধ
মাগুরা আইনজীবী সমিতিতে সভাপতি মিজান, সাধারণ সম্পাদক টগর
ময়মনসিংহ-৪: গণসংহতি আন্দোলন ছাড়লেন মুস্তাফিজুর রহমান রাজিব
রংপুরের জাল ভোটের অভিযোগ: বিএনপি চায় ৩ আসনের পুনঃগণনা
গোপালগঞ্জের ৩ আসনে ১৯ প্রার্থী জামানত হারালেন
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী করার দাবিতে কলাপাড়ায় সংবাদ সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: মাদারীপুরে ২৫ প্রার্থীর মধ্যে ১৭ জনের জামানত বাজেয়াপ্ত
রাজশাহী-৪ আসনে ভোটে অনিয়মের অভিযোগ, পুনঃগণনা চায় বিএনপি প্রার্থী
কিশোরগঞ্জ-৬: দেশের সর্বোচ্চ ব্যবধানে জয়ী বিএনপির শরিফুল আলম
মাদারীপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা: এখনও মামলা হয়নি
আড়াইহাজারে ছিনতাইকালে দুই যুবককে গণপিটুনি, অস্ত্র ও গুলি উদ্ধার
নারায়ণগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত
শিবগঞ্জে জামায়াতে ভোট দেয়ায় স্ত্রীকে তালাকের অভিযোগ
রোজায় বাজারদর স্থিতিশীলতা ও নিরাপদ খাদ্য নিশ্চিতে চাঁপাইনবাবগঞ্জে সভা
ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ
বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণ: মামলা, আরও ২ জন গ্রেপ্তার
কুমিল্লার দাউদকান্দিতে বাস খাদে, নিহত ২; আহত অন্তত ৭
টাঙ্গাইলে প্রাইভেটকার-অটোভ্যান সংঘর্ষে দুইজন নিহত
সিরাজগঞ্জে বাস-রিক্সা সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত রিকশাচালক
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের
নওগাঁয় খাসির মাংসের নামে কুকুর জবাই, পালালেন দুই বিক্রেতা
সাতক্ষীরার পাটকেলঘাটায় ব্রিজের ওপর যুবককে ছুরিকাঘাত, টাকা-মোবাইল ছিনতাই
নির্বাচন-পরবর্তী আইনশৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে চুয়াডাঙ্গায় সমন্বয় সভা
আন্তর্জাতিকনাইজেরিয়ার কয়েকটি গ্রাম হামলা, নিহত অন্তত ৩২
খেলাইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ: পাকিস্তানে পার্লামেন্টের সামনে পিটিআই সমর্থকদের অবস্থান
সারাদেশ

নারী সহিংসতা বন্ধে বান্দরবানে গণসংহতি আন্দোলনের মানববন্ধন

মোঃ আরিফ, বান্দরবান
মোঃ আরিফ, বান্দরবান

শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ১২:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হয়রানি এবং সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন করেছে গণসংহতি আন্দোলনের জেলা শাখা।

শনিবার (১৫ মার্চ) সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তৃতা করেন গণসংহতি আন্দোলনের বান্দরবান জেলা শাখার নির্বাহী সমন্বয়ক রিপন চক্রবর্ত্তী, সম্পাদক মন্ডলীর সদস্য সুজস তঞ্চঙ্গ্যা, ম্যাম্যা চিং, উহ্লাশৈ মার্মাসহ অন্যান্য বক্তাগণ।

রিপন চক্রবর্ত্তী বলেন, "৫ আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর আমরা একটি বৈষম্যহীন ও উন্নত রাষ্ট্রের আশা করেছিলাম, যেখানে সকল নাগরিক নিরাপদে এবং স্বাধীনভাবে বসবাস করতে পারবে। কিন্তু বর্তমানে খুন, ডাকাতি, ধর্ষণ এবং মব জাস্টিসের মত অপরাধের বৃদ্ধি আমাদের প্রত্যাশার সঙ্গে বিরোধী।"

তিনি আরও যোগ করেন, "নারীরা আমাদের সমাজের শক্তি। যদি তাদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত না হয়, তবে একটি উন্নত ও বৈষম্যহীন রাষ্ট্রের নির্মাণ সম্ভব নয়। আমরা চাই, নারীর প্রতি সহিংসতা কমাতে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণ করা হোক।"

অন্যান্য বক্তাগণ মানববন্ধনে নারীর প্রতি সহিংসতা রোধে কঠোর আইন প্রণয়ন এবং কার্যকর করার পাশাপাশি সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তারা মনে করেন, নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি অপরিহার্য, যাতে অপরাধীদের সমাজে স্থান নেয়ার সুযোগ না থাকে।

বক্তাগণ বলেন, নারীর প্রতি সহিংসতা কেবল একটি ব্যক্তি বা পরিবারকে নয়, বরং সমগ্র সমাজ ও রাষ্ট্রকে হুমকির সম্মুখীন করছে। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর হওয়ার আহ্বান জানানো হয়।


মানববন্ধনে অংশগ্রহণকারীরা নারীর প্রতি সহিংসতা বন্ধে শিক্ষা, পারিবারিক মূল্যবোধ, সামাজিক আন্দোলন এবং রাষ্ট্রীয় কঠোরতার মাধ্যমে পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানান।

গণসংহতি আন্দোলনের বান্দরবান জেলা শাখার নেতারা জানিয়েছেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে তারা সচেতনতামূলক সভা, সেমিনার এবং সামাজিক প্রচারাভিযান চালিয়ে যাবেন। ভবিষ্যতে নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে গণসংহতি আন্দোলন বৃহত্তর কর্মসূচির ঘোষণা দিয়েছে।

২৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন