সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় নিজ অর্থায়নে সড়ক সংস্কার করলেন সমাজসেবক মুস্তাফিজুর

এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা
এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা

শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ২:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় চলাচলের অনুপযোগী একটি ভাঙা সড়ক নিজস্ব অর্থায়নে সংস্কার করে প্রশংসায় ভাসছেন বিশিষ্ট সমাজসেবক মুস্তাফিজুর রহমান। দীর্ঘদিন ধরে টিয়াখালী ইউনিয়নের মাঝের গ্রামের সড়কটি ভাঙা থাকায় চরম ভোগান্তি পোহাচ্ছিলেন হাজারো মানুষ। অবশেষে ব্যক্তি উদ্যোগে সড়কটি সংস্কার হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের মাঝের গ্রাম থেকে ধানখালী যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটির একটি অংশ দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে ছিল। পানির তীব্র স্রোতে সড়কটি ভেঙে যাওয়ায় যান চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচলের উপায়ও ছিল না। ফলে স্থানীয় বাজারের ক্রেতা, বিক্রেতা এবং বিদ্যালয় ও মাদ্রাসাগামী কোমলমতি শিক্ষার্থীদের প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হতে হতো।

জনসাধারণের এই চরম দুর্ভোগের বিষয়টি নজরে আসে কলাপাড়ার বিশিষ্ট সমাজসেবক ও খেপুপাড়া সরকারি এমবি কলেজের সাবেক জিএস মুস্তাফিজুর রহমানের। এলাকার মানুষের কষ্টের কথা বিবেচনা করে তিনি সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজস্ব অর্থায়নে স্কেভেটর দিয়ে মাটি ভরাট করে সড়কটির ভাঙা অংশ সংস্কারের উদ্যোগ নেন। তাঁর এই সময়োপযোগী পদক্ষেপের ফলে সড়কটি বর্তমানে সম্পূর্ণ চলাচলের উপযোগী হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দা ও কৃষক বারেক মিয়া জানান, দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় পড়ে থাকলেও সরকারি বা বেসরকারি কোনো সংস্থা এটি মেরামতে এগিয়ে আসেনি। সড়কটি ভেঙে যাওয়ার কারণে হাটে-বাজারে যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনে তাদের অবর্ণনীয় কষ্ট হতো। মুস্তাফিজুর রহমান নিজের টাকা খরচ করে এটি সংস্কার করে দেওয়ায় তারা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।

এ বিষয়ে সমাজসেবক মুস্তাফিজুর রহমান বলেন, এই সড়কটি দিয়ে প্রতিদিন দুই থেকে তিন হাজার মানুষ যাতায়াত করেন। মানুষের দুর্ভোগ লাঘব করতেই তিনি ব্যক্তিগত উদ্যোগে সড়কটি সংস্কার করেছেন। ভবিষ্যতে এলাকার উন্নয়নে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি টেকসই সড়ক নির্মাণের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

এদিকে কলাপাড়া উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানান, সড়কটির বিষয়ে তারা অবগত আছেন। সরকারি বরাদ্দ পাওয়া গেলে জনগুরুত্বপূর্ণ এই সড়কটি টেকসইভাবে সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন