সর্বশেষ

সারাদেশ

মনোহরদীতে প্রশাসনের বড় অভিযান, ৯ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

রবিবার, ২১ জুন, ২০২৬ ২:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর মনোহরদীতে উপজেলা প্রশাসনের এক বিশেষ অভিযানে ৯ হাজার লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কোচেরচর বাজারের একটি গুদামে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ তেল উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে সয়াবিন তেল মজুদকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়ার নেতৃত্বে দৌলতপুর ইউনিয়নের কোচেরচর নতুন বাজারে এই অভিযান পরিচালিত হয়। স্থানীয় মৃত মো. রমজান আলীর ছেলে মো. আবুল হোসেনের গুদাম তল্লাশি করে ৪৮টি ড্রাম ভর্তি সয়াবিন তেল উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ও পরিমাণ বিশ্লেষণ করে ৯ হাজার লিটার বলে নিশ্চিত করেছে প্রশাসন।

এই অবৈধ মজুদের সঙ্গে জড়িত হিসেবে বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। তারা হলেন পার্শ্ববর্তী একদুয়ারিয়া ইউনিয়নের রাসেল মিয়া ও কাদির হোসেন এবং কোচেরচর গ্রামের সুমন মিয়া, কামরুল ইসলাম ও সাইফুল ইসলাম ওরফে সুন্দর রাজু। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তারা সবাই গা ঢাকা দেয়।

মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া জানান, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা লোটার উদ্দেশ্যে কিংবা চোরাই পথে এনে এসব তেল মজুদ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন