তালতলীর চন্দনতলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
বরগুনার তালতলী উপজেলার চন্দনতলায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উন্নয়ন সংগঠন সিবিডিপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
দুর্যোগ প্রশমন দিবস সফল করার লক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় বরগুনার তালতলী উপজেলার চন্দনতলা এলাকার আব্দুল গফুর দাখিল মাদ্রাসা থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনতলা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল হোসেন নিজামী। প্রধান অতিথি ছিলেন পচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন মুন্সী। বিশেষ অতিথি ছিলেন বাস্তবায়নকারী সংস্থা সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিবিডিপির প্রোগ্রাম ম্যানেজার রিয়াজুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা আমিরুল ইসলামসহ শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় সিবিডিপির ভলান্টিয়ার পুলের সদস্য, আত্মসহায়ক দলের সদস্য, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য এবং আব্দুল গফুর দাখিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।
২৪১৭ বার পড়া হয়েছে