সর্বশেষ

সারাদেশ

তেঁতুলিয়ায় শিশু ধর্ষণ ধামাচাপার চেষ্টা, ঝাড়ু-জুতা হাতে মহাসড়ক অবরোধ

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ১:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা আপস-মিমাংসার মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝাড়ু ও জুতা হাতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

শনিবার বিকেলে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কের রবীন্দ্র স্মরণী বাইপাস এলাকায় এই বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। বিক্ষুব্ধ নারী-পুরুষেরা ঝাড়ু ও জুতা হাতে নিয়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং অভিযুক্ত সানোয়ার হোসেনের ফাঁসির দাবি করেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক দিন আগে উপজেলার তাইয়াগছ এলাকায় প্রতিবেশী এক বৃদ্ধ সানোয়ার হোসেন ছয় বছরের শিশুকে ধর্ষণ করে। ঘটনার পর শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হলেও থানায় কোনো মামলা করতে দেওয়া হয়নি। অভিযোগ উঠেছে, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী সুলতানা রাজিয়া মোটা অঙ্কের টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দিতে ভুক্তভোগী পরিবারকে আপসের জন্য চাপ দেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজন প্রতিবাদ করতে গেলে অভিযুক্তের পরিবারের সদস্যরা তাদের নানা ধরনের হুমকি-ধমকি দেয়। প্রশাসন ও স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ না পাওয়ায় শেষ পর্যন্ত রাজপথে নামেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

বিক্ষোভের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ ও তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে শতভাগ আশ্বাস পাওয়ার পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন