সর্বশেষ

সারাদেশ

তেল খনি পুনরায় চালু ও জরিপের দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

সোমবার, ১১ মে, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান তেল খনি পুনরায় চালু, আধুনিক প্রযুক্তির মাধ্যমে জরিপ পরিচালনা এবং জাতীয় সম্পদ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

সোমবার দুপুরে সচেতন নাগরিক কমিটির উদ্যোগে শহরের চৌরঙ্গী মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মনোয়ার হোসেন হানিফ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন পঞ্চগড়ের সভাপতি আনোয়ারুল খায়ের, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের যুগ্ম সমন্বয়ক মানিক খান, সাংবাদিক এম এ বাসেদ, সোহরাব আলীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা জানান, ১৯৮০’র দশকে পঞ্চগড়ের শালবাহান এলাকায় একটি বৃহৎ তেল খনির সন্ধান পাওয়া যায়। পরে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ তেল উত্তোলন কার্যক্রমের উদ্বোধন করেন। তবে রহস্যজনকভাবে মাত্র এক সপ্তাহের মধ্যেই খনিটি বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় নানা ধরনের আলোচনা ও ধোঁয়াশার সৃষ্টি হলেও ৩৭ বছরেও কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

বর্তমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিষয়টি আবারও আলোচনায় এসেছে বলে জানান বক্তারা। তারা দ্রুত শালবাহান তেল খনি বন্ধের রহস্য উদঘাটন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে পুনরায় জরিপ পরিচালনা এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষার দাবি জানান।

একই দাবিতে তারা জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপিও প্রদান করেন।

১৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন