সর্বশেষ

আন্তর্জাতিক

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলা, আহত ৬ ফিলিস্তিনি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণ হেবরন অঞ্চলে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ছয়জন ফিলিস্তিনি আহত হয়েছেন। হামলায় কয়েকটি বাড়িতে আগুন লাগার পাশাপাশি নারী ও শিশুরা ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন। একই সময়ে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে আরও কয়েকজন আহত এবং প্রায় ১৫ জনকে আটক করা হয়েছে।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, দক্ষিণ হেবরনের মাসাফের ইয়াত্তা এলাকার খিরবেত আল-তুবা গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা হামলা চালায়। আহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, হামলার সময় কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনের ধোঁয়ায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন শ্বাসকষ্ট ও অন্যান্য শারীরিক সমস্যায় আক্রান্ত হন।

এদিকে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী পৃথক অভিযান পরিচালনা করেছে। বেথলেহেম, রামাল্লাহ ও আল-বিরেহ শহরে তল্লাশি চালানো হয়। আল-বিরেহে তিনটি আবাসিক ভবন খালি করে সেগুলো সামরিক চৌকি হিসেবে ব্যবহার করা হয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি।

এ ছাড়া জেরুজালেমের উত্তরে কালানদিয়া শরণার্থী শিবির ও কাফর আকাবে অভিযান চালিয়ে প্রায় ১৫ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারীও রয়েছেন।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট আরও জানিয়েছে, অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর মারধরে আটজন আহত হন। একই সঙ্গে আহত ও অসুস্থদের কাছে চিকিৎসাকর্মীদের পৌঁছাতে বাধা দেওয়ার অভিযোগও করা হয়েছে।

ফিলিস্তিনি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাদের দাবি, এ সময়ে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় ১ হাজার ১৮২ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১৩ হাজার মানুষ এবং আটক হয়েছেন প্রায় ২৪ হাজার ফিলিস্তিনি।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন