সর্বশেষ

হামলা

হামলা, চাঁদাবাজির অভিযোগ ও সালমান মুক্তাদিরের বদলে যাওয়া বক্তব্য: জিজ্ঞাসাবাদ জরুরি

সালমান মুক্তাদিরকে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এখন আর কেবল একটি স্টুডিওতে হামলা, ভাঙচুর কিংবা ব্যক্তিগত ক্ষয়ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নেই।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
কলাপাড়ায় জমি–বিরোধে জেলেকে কুপিয়ে আহত, অভিযুক্তের অস্বীকার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামে জমি–সংক্রান্ত বিরোধের জেরে মোহন তালুকদার (৪০) নামের এক জেলে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করেছে।

কুষ্টিয়ায় স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন, হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্টসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। তারা কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এ সময় হাসপাতালের কিছু সেবা সাময়িকভাবে ব্যাহত হওয়ায় রোগীদের ভোগান্তিও দেখা দেয়।

কলাপাড়ায় ব্যবসায়ীর দোকান ও বাড়িতে হামলার অভিযোগ, আহত ৩

পটুয়াখালীর কলাপাড়ায় এক ব্যবসায়ীর দোকান ও বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক এক কাউন্সিলর, ব্যবসায়ী ও এক নারীসহ তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাবেক কাউন্সিলর কালাম সরদারের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মোংলায় কোস্ট গার্ডের ভাসমান স্টেশনে হামলা, মামলা ৩ শতাধিকের বিরুদ্ধে; আটক ৬

মোংলার সুন্দরবনসংলগ্ন এলাকায় নিরাপত্তা ও চোরাচালান দমন কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশ কোস্ট গার্ডের একটি ভাসমান স্টেশনে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও প্রায় ৩০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে।

নলদী ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা মো. আবুল কালাম আজাদ পাখি মোল্লার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।