সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় জমি বিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ২:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আমিনুল ইসলাম (৩০) নামের এক যুবককে কুপিয়ে ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে জখম করা হয়েছে। এই বর্বরোচিত হামলার ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে কলাপাড়া আদালতে একটি মামলা দায়ের করেছেন।

আদালতে দায়ের করা মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২২ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দিঘর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ওই দিন আমিনুল নিজের ভোগদখলীয় জমিতে আমন ধানের বীজ রোপণ করতে যান। সে সময় পূর্বশত্রুতার জের ধরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে অতর্কিত হামলা চালায়।

অভিযুক্তদের মধ্যে মো. জহিরুল দফাদার, কামরুল দফাদার, কহিনুর বেগম, শাহাদাত ও কামালসহ ৫ জন সরাসরি এ হামলায় অংশ নেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর চিৎকারে তার বাবা এবং স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও লাঞ্ছিত ও মারধর করে। একপর্যায়ে আমিনুলকে মাটিতে ফেলে কাদার মধ্যে মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয়।

হামলার সুযোগে হামলাকারীরা ভুক্তভোগীর বাবার পকেট থেকে নগদ ১৫ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ উঠেছে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আমিনুলকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

১৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন