সর্বশেষ

সমাজসেবা

জামালপুরে দরিদ্রদের অনুদান ও মিলি ভাতের মেহমান খানা

জামালপুর সদরের রশিদপুরে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ এবং ঐতিহ্যবাহী ‘মিলি ভাত’ অনুষ্ঠানের আয়োজন করেছে আসলান ফাউন্ডেশন। বৃহস্পতিবার সামাজিক এই অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
কলাপাড়ায় নিজ অর্থায়নে সড়ক সংস্কার করলেন সমাজসেবক মুস্তাফিজুর

পটুয়াখালীর কলাপাড়ায় চলাচলের অনুপযোগী একটি ভাঙা সড়ক নিজস্ব অর্থায়নে সংস্কার করে প্রশংসায় ভাসছেন বিশিষ্ট সমাজসেবক মুস্তাফিজুর রহমান। দীর্ঘদিন ধরে টিয়াখালী ইউনিয়নের মাঝের গ্রামের সড়কটি ভাঙা থাকায় চরম ভোগান্তি পোহাচ্ছিলেন হাজারো মানুষ। অবশেষে ব্যক্তি উদ্যোগে সড়কটি সংস্কার হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে।

মুন্সীগঞ্জে এক অসহায় পরিবারকে জেলা প্রশাসকের চেক বিতরণ

মুন্সীগঞ্জে সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এক প্রতিবন্ধী শিশুর পরিবার ও অস্বচ্ছল মায়ের হাতে চিকিৎসা ও আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ অনুদান তুলে দেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবায় নন্দগোপাল বিশ্বাসের অবদান স্মরণে কুমারখালীতে সভা

কুষ্টিয়ার কুমারখালীতে সমাজসেবক ও আয়কর আইনজীবী প্রয়াত নন্দগোপাল বিশ্বাসের আত্মার শান্তি কামনায় প্রার্থনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে তাঁর অবদান কুমারখালীবাসী দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শ্রীপুরে কৃষি উপকরণ, ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ

মাগুরার শ্রীপুর উপজেলায় উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের জন্য ক্রীড়া সামগ্রী এবং অস্বচ্ছল ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার পৃথক দুটি অনুষ্ঠানে এসব উপকরণ ও সহায়তা প্রদান করা হয়।

শরীয়তপুরে এতিম শিশুদের মৌসুমি ফল বিতরণ করলেন শেখ মোহাম্মদ ইয়াসিন

শরীয়তপুর সদর উপজেলার বাঘিয়া এলাকার বিশিষ্ট সমাজসেবক শেখ মোহাম্মদ ইয়াসিনের উদ্যোগে তিন শতাধিক এতিম শিশুর মাঝে আম, কাঁঠাল ও কলার মতো মৌসুমি ফল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে স্থানীয় সরকারি শিশু সদনসহ বিভিন্ন মাদরাসা ও একাডেমির শিক্ষার্থীদের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।