মাদারগঞ্জ
জামালপুরের মাদারগঞ্জে আগাম শসা চাষে ভাগ্য বদলাচ্ছে কৃষকদের
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আগাম শসা চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন স্থানীয় কৃষকেরা। কম খরচ ও স্বল্প সময়ে অধিক লাভ হওয়ায় দিন দিন বাড়ছে এ সবজি চাষের পরিধি। চলতি মৌসুমে ভালো ফলন ও বাজারে সন্তোষজনক দাম পেয়ে দারুণ খুশি এলাকার চাষিরা।
জামালপুরের মাদারগঞ্জে পৃথক স্থান থেকে এক নারীসহ দুজনের মরদেহ উদ্ধার
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পৃথক স্থান থেকে এক নারী ও এক ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে একটি সেচ পাম্পের ঘর থেকে এক তরুণী এবং বৃহস্পতিবার রাতে একটি দোকান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এই দুই মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে স্থানীয় থানা-পুলিশ।
জামালপুরে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু
জামালপুরের মাদারগঞ্জে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজাহার মন্ডল (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চরশুভগাছা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মাদারগঞ্জে নিখোঁজের ৩ দিন পর মিলল নিখোঁজ অটোচালকের লাশ
জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজ হওয়ার তিন দিন পর জহুরুল ইসলাম (৬০) নামে এক অটোরিকশাচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্ব চরপাকেরদহ এলাকার একটি ফসলের খেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
জামালপুরে চাচা-ভাতিজা হত্যা: ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
জামালপুরের মাদারগঞ্জে ২০১৬ সালের আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড ও আরও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। পুলিশকে আসামির বাড়ি চিনিয়ে দেওয়ার জেরে পরিকল্পিতভাবে কলেজ ও মাদ্রাসা পড়ুয়া দুই শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল।
মাকে হারিয়েছেন আগেই, পরীক্ষায় বাবাকে হারিয়েও পেল জিপিএ-৫
মায়ের মৃত্যুর শোক তখনো কাটেনি। এর মধ্যেই এসএসসি পরীক্ষার সময় বাবাকেও হারায় নোভিদ হোসেন। ছেলের পরীক্ষা যেন নষ্ট না হয়, তাই বাবার মৃত্যুর খবর তার কাছ থেকে গোপন রাখে পরিবার। জীববিজ্ঞান পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বেরিয়ে সে জানতে পারে, বাবাও আর নেই। জানাজা ও দাফন শেষে আবার বই-খাতা নিয়ে বসতে হয় তাকে। সেই অসহনীয় শোককে সঙ্গে নিয়েই সব পরীক্ষা শেষ করে এবার জিপিএ-৫ পেয়েছে বাবা-মায়ের একমাত্র সন্তান নোভিদ।