সর্বশেষ

সারাদেশ

মাদারগঞ্জে নিখোঁজের ৩ দিন পর মিলল নিখোঁজ অটোচালকের লাশ

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজ হওয়ার তিন দিন পর জহুরুল ইসলাম (৬০) নামে এক অটোরিকশাচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্ব চরপাকেরদহ এলাকার একটি ফসলের খেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

নিহত জহুরুল ইসলাম উপজেলার গুনারীতলা ইউনিয়নের বাকুরচর এলাকার মৃত তছমেল মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদারগঞ্জ পৌরসভার জোনাইল মৃধাবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন এবং পেশায় একজন অটোচালক ছিলেন।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, গত সোমবার (১৭ আগস্ট) অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি জহুরুল। ওই দিন রাতেই গুনারীতলা ইউনিয়নের আমলীতলা ব্রিজের পাশে তাঁর ব্যবহৃত অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি তাদের হেফাজতে নেয়। চালক নিখোঁজ থাকায় তাঁর ছেলে থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এরপর বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাথাভাঙা-তেঘরিয়া সড়কের পাশে একটি ফসলি জমিতে অর্ধগলিত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক কৃষক। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় করেন এবং পরবর্তীতে স্বজনরা এসে লাশটি নিখোঁজ জহুরুল ইসলামের বলে শনাক্ত করেন।

খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন