মাগুরা
আছিয়া হত্যা-ধর্ষণ: হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল
মাগুরায় আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার দায়ে প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। নিম্ন আদালতের দেওয়া ফাঁসির রায় এবং এক লাখ টাকা জরিমানার আদেশই উচ্চ আদালতে চূড়ান্তভাবে বহাল রইল।
দ্রব্যমূল্য ও বিদ্যুৎ–গ্যাস সংকটের প্রতিবাদে মাগুরায় স্মারকলিপি প্রদান
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, গ্যাস–বিদ্যুতের সংকট, লোডশেডিং এবং বিদ্যুতের বিল নিয়ে অভিযোগের প্রতিবাদে মাগুরায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট। একই সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিও পালন করা হয়।
মাগুরায় স্বরলিপি সংগীত নিকেতনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সুর, ছন্দ ও রঙের বর্ণিল আয়োজনে মাগুরায় উদযাপিত হয়েছে স্বরলিপি সংগীত নিকেতনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী। সংগীত, নৃত্য ও চিত্রকলার পরিবেশনায় মুখর হয়ে ওঠে জেলা অডিটোরিয়াম। অনুষ্ঠানে ৮৫ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় সনদপত্র।
মাগুরায় ২০০ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ২০০টি গাছের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকালে মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু
নজরুল বর্ষ উদ্যাপন উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে মাগুরায় সদর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার জেলা অডিটোরিয়াম ও জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী নজরুল সংগীত, আবৃত্তি ও অভিনয় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মাগুরায় পরিবেশ রক্ষায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় সারা দেশে ব্যাপক বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ অভিযান চলছে। একই সঙ্গে লাগানো গাছের পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।