সর্বশেষ

আইন-আদালত

মাগুরার শিশু হত্যা: হিটু শেখের রায় পিছিয়ে ৩১ আগস্ট নির্ধারণ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়েছে। হাইকোর্ট আগামী ৩১ আগস্ট রায়ের জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন।

মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন তারিখ নির্ধারণ করেন।

আদালতে হিটু শেখের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক উপস্থিত ছিলেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৫ মার্চ রাতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশুটি। মামলার প্রধান আসামি শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ। অভিযোগ অনুযায়ী, ধর্ষণের পর শিশুটিকে হত্যার চেষ্টা করা হয়। পরে গুরুতর অবস্থায় শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ মামলার আসামিদের গ্রেপ্তার করে।

২০২৫ সালের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হিটু শেখকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড দেন। একই রায়ে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়।

তবে মামলার অপর তিন আসামিকে খালাস দেন আদালত। তাঁরা হলেন নিহত শিশুর বোনের স্বামী সজীব শেখ, সজীবের ছোট ভাই রাতুল শেখ এবং সজীবের মা জাহেদা বেগম।

আইন অনুযায়ী, কোনো মামলায় বিচারিক আদালত মৃত্যুদণ্ড দিলে সেই সাজা কার্যকর করার আগে তা অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠাতে হয়। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ২১ মে এ মামলার নথি হাইকোর্টে পৌঁছায়।

পরে নথি যাচাই-বাছাই শেষে মামলার পেপারবুক প্রস্তুতের জন্য বিজি প্রেসে পাঠানো হয়। পেপারবুক প্রস্তুত হওয়ার পর গত বছরের ৮ জুন তা হাইকোর্টে পাঠানো হয়। এরপর মামলাটি শুনানির জন্য নির্ধারিত বেঞ্চের কার্যতালিকায় ওঠে।

এখন হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টে রায় ঘোষণার জন্য আগামী ৩১ আগস্ট দিন নির্ধারণ করা হয়েছে।

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন