সর্বশেষ

মহিপুর থানা

সভাপতিকে মারধর: কুয়াকাটায় সীমা বৌদ্ধ বিহারে পর্যটক প্রবেশ বন্ধ

পটুয়াখালীর কুয়াকাটায় সীমা বৌদ্ধ বিহারের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিহার পরিচালনা কমিটির সভাপতিকে মারধরের ঘটনা ঘটেছে। এই হামলার প্রতিবাদে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিহারটিতে পর্যটক ও দর্শনার্থীদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
কুয়াকাটার হোটেল থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৩

পটুয়াখালীর কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহিপুর থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

কলাপাড়ায় চাঁদা না দেওয়ায় বঙ্গোপসাগরে ট্রলারে হামলা, আহত ৪

পটুয়াখালীর কলাপাড়ায় সাগরে জাল ফেলার জন্য দাবি করা চাঁদা না দেওয়ায় একটি মাছধরা ট্রলারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে চারজন জেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় এক প্রভাবশালী ও তার সহযোগীদের বিরুদ্ধে এই বর্বর হামলার অভিযোগ উঠেছে।

আদালতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কুয়াকাটায় বসতভিটা দখলের চেষ্টা

পটুয়াখালীর কুয়াকাটায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তিন দশক ধরে ভোগদখলে থাকা একটি বসতভিটা জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। প্রভাবশালী মহলের অব্যাহত হুমকি ও অবরুদ্ধ অবস্থার কারণে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

নামের মিলে ২০ দিন জেল খাটলেন নিরপরাধ জলিল, আসল আসামি প্রবাসে

পটুয়াখালীর কলাপাড়ায় নামের মিল থাকার কারণে পুলিশের ভুলের খেসারত দিয়ে ২০ দিন জেল খাটলেন এক নিরপরাধ ব্যক্তি। মামলার প্রকৃত আসামি যখন সৌদি আরবে অবস্থান করছেন, তখন একই নামের এক দরিদ্র জেলেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। অবশেষে আদালত থেকে জামিন পেয়ে মুক্তি পেয়েছেন ভুক্তভোগী জলিল হাওলাদার।

কুয়াকাটায় বিএনপি নেতাদের বিরুদ্ধে ২০টি দোকান দখলের অভিযোগ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান দখল ও তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ রোববার বেলা ১১টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে, যার ফলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীদের দাবি, জোরপূর্বক দোকান দখলের পাশাপাশি তাঁদের মারধর ও মালামাল লুটপাট করা হয়েছে।