ভাঙ্গা
ভাঙ্গায় একই পরিবারে ২ নামে সার ডিলারশিপ, আবেদনকারীদের ক্ষোভ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একই পরিবারের শাশুড়ি ও পুত্রবধূর নামে দুটি সার ডিলারশিপ থাকার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ডিলার নিয়োগের তালিকা ছড়িয়ে পড়ার পর এ নিয়ে অন্য আবেদনকারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সরকারি নীতিমালা অনুসরণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভাঙ্গায় সুমন হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা সজীবসহ ৪৬ জন আসামি
ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত যুবক সুমন শেখ হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের উপজেলা সদস্যসচিব সজীব মাতুব্বরকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩৫ জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর জেলা স্বেচ্ছাসেবক দল ভাঙ্গা উপজেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে।
ভাঙ্গায় যুবক হত্যা: প্রতিবাদে মহাসড়ক অবরোধ, সর্বোচ্চ শাস্তির দাবি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ২১ বছর বয়সী সুমন শেখ হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। বুধবার দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
ভাঙ্গায় ২ গ্রামে সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ২০; আটক ১৭
ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে সুমন শেখ নামে এক যুবক নিহত হয়েছেন। কয়েক ঘণ্টাব্যাপী এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ ১৭ জনকে আটক করেছে।
ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর যৌনাঙ্গে ধারালো অস্ত্রের আঘাত, স্ত্রী আটক
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঘুমন্ত অবস্থায় স্বামীর যৌনাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। গুরুতর আহত স্বামীকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর পুলিশ অভিযুক্ত স্ত্রীকে হেফাজতে নেয়।
ভাঙ্গায় সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলায় ২৫০ জনের নাম, গ্রেপ্তার ১০
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাদকবিরোধী কমিটি গঠন, স্থানীয় আধিপত্য বিস্তার ও বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় ২৫০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।