বিআরটিএ
মেহেরপুরে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মেহেরপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সড়ক দুর্ঘটনা রোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
জামালপুরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও বিআরটিএ-এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের সচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক আইন মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
জরিমানা ছাড়াই গাড়ির কাগজ হালনাগাদের সুযোগ ২৯ অক্টোবর পর্যন্ত
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের মালিক ও চালকদের জন্য জরিমানা ছাড়া বকেয়া কর ও ফি পরিশোধ করে কাগজপত্র হালনাগাদ করার সময় বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মূল কর ও ফি জমা দিয়ে ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে।
জ্বালানি তেলের পর বাড়ল বাসভাড়া
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়াও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাস এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে ভাড়া বেড়েছে। মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া বাড়ানোর প্রস্তাব
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসভাড়া বাড়ানোর প্রাথমিক প্রস্তাব এসেছে। জ্বালানির বাড়তি খরচ সমন্বয়ে প্রতি কিলোমিটারে বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহণ মালিক সমিতি।
অনুমতি ছাড়া মহাসড়কে স্লিপার বাস চলবে না: হাইকোর্ট
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমতি ছাড়া মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। সংস্থাটি যেসব বাস চলাচলের অনুমোদন দিয়েছে, কেবল সেসব বাসই সড়কে চলতে পারবে বলে জানিয়েছেন আদালত।