সর্বশেষ

জাতীয়

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসভাড়া বাড়ানোর প্রাথমিক প্রস্তাব এসেছে। জ্বালানির বাড়তি খরচ সমন্বয়ে প্রতি কিলোমিটারে বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহণ মালিক সমিতি।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাসভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিআরটিএর বনানী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাস মালিক-শ্রমিকসহ পরিবহণ খাতের সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিরা অংশ নেন। সেখানে জ্বালানি তেলের বাড়তি দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন রুটে বাসভাড়া বাড়ানোর প্রস্তাব তুলে ধরা হয়।

বৈঠকে সড়ক পরিবহণ মালিক সমিতি প্রতি কিলোমিটারে বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দেয়। এর ফলে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪৩ পয়সা করার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে বাসভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

ডিটিসি এলাকায় চলাচলকারী মিনিবাসের ক্ষেত্রেও ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এ ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করার প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহণ মালিক সমিতি।

বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক এএসএম আহমেদ খোকন বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বাসভাড়া সমন্বয়ের প্রস্তাব করা হয়েছে। দু-এক দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০