বাংলাদেশ রেলওয়ে
সোমবার থেকে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ সরাসরি ট্রেন সার্ভিস
রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের মধ্য দিয়ে অবশেষে পূরণ হতে যাচ্ছে গোপালগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। আগামী ১০ আগস্ট থেকে এ রুটে আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু করবে নতুন ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। নিরাপদ ও সাশ্রয়ী এই রেলসেবা চালুর খবরে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, জামালপুর-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
ময়মনসিংহের গৌরীপুরে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার রাত পৌনে ১১টার দিকে গৌরীপুর রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার পর জামালপুর-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।