সর্বশেষ

সারাদেশ

সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ৩:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বগি লাইনচ্যুত হওয়ার কারণে বন্ধ থাকার পর বগি উদ্ধার করে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের রেললাইন সচল করা হয়েছে। এরপর ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেসের একটি বগি উদ্ধারের পর রেললাইন সচল করা হয়েছে। এর ফলে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এ তথ্য জানান।

আনিসুর রহমান বলেন, সান্তাহার স্টেশনে দুর্ঘটনাকবলিত কুড়িগ্রাম এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার শেষে রেললাইন সচল করা হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে উদ্ধারকাজ শেষে রাত ১১টা ৩০ মিনিটে সান্তাহার স্টেশন থেকে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্য দিয়ে ওই রেলপথে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন