বরগুনা
বিশ্ব সঞ্চয় দিবসে স্বনির্ভর দলগুলোর মধ্যে উপকরণ বিতরণ
বিশ্ব সঞ্চয় দিবস ২০২৬ উপলক্ষে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, আর্থিক সচেতনতা বৃদ্ধি ও সাংগঠনিক সক্ষমতা জোরদার করতে বরগুনার তালতলীতে স্বনির্ভর দলগুলোর মধ্যে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।
তালতলীর চন্দনতলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত
বরগুনার তালতলী উপজেলার চন্দনতলায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উন্নয়ন সংগঠন সিবিডিপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
'মোর মানিকেরে আইনে দেও মোর কোলে'
সৌদি আরবে একমাত্র ছেলের মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েছেন বরগুনার তালতলী উপজেলার ছাহেরা বেগম। ঋণ করে বিদেশে পাঠানো ছেলে হানিফের মরদেহ দেশে ফিরিয়ে আনার সামর্থ্য নেই পরিবারের। স্বামীর মৃত্যুর পর একমাত্র সন্তানকে ঘিরেই বেঁচে ছিলেন ছাহেরা। এখন ছেলের মরদেহ শেষবারের মতো দেখতে চান তিনি। পরিবারের দাবি, সরকারি সহায়তায় দ্রুত হানিফের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।
আমতলীতে ‘জয় বাংলা’ স্লোগান মামলায় ৪ শিক্ষার্থী কারাগারে
বরগুনার আমতলীতে একটি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ভাঙচুর ও মারধরের অভিযোগে ৩২ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। একই ঘটনাকে কেন্দ্র করে চার শিক্ষার্থীকে তুলে নিয়ে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ জানিয়েছে, তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভিডব্লিউবি কার্ডে ৩০০ টাকা করে নেয়ার অভিযোগ সচিবের বিরুদ্ধে
বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির কার্ড বিতরণের সময় উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) খলিলুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপকারভোগীদের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। পরে এক উপকারভোগীকে নেওয়া ৩০০ টাকা ফেরত দেওয়া হয়েছে।
বনের গাছ কেটে বিট কার্যালয়ে জ্বালানি ব্যবহারের অভিযোগ
বরগুনার তালতলী উপজেলায় টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে নলবুনিয়া বিট কার্যালয়ে জ্বালানি হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে বিট কর্মকর্তা মো. শাওনের বিরুদ্ধে। বন রক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তার এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীরা।