পুনর্বাসন
ভিক্ষুক আম্বিয়ার মানবিকতা: বিশেষ চাহিদাসম্পন্ন সোহানার দায়িত্ব নিলেন নরসিংদীর ডিসি
জন্মগতভাবে বিশেষ চাহিদাসম্পন্ন সাত বছরের শিশু সোহানা। ঠিকমতো হাঁটতে পারে না সে। প্রায় পাঁচ বছর আগে মা-বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর থেকে শিশুটিকে নিজের কাছে রেখে যত্ন করছেন ষাটোর্ধ্ব আম্বিয়া বেগম। নরসিংদী শহরের বানিয়াছল এলাকায় ড্রেনের পাশে সোহানার পড়ে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। এবার শিশুটির চিকিৎসা, আইনগত পরিচয় ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে নরসিংদী জেলা প্রশাসন।
পাহাড় ধসে ঝুঁকিপূর্ণ বসতি সরিয়ে বাড়ি করে দেবে সরকার : দুর্যোগমন্ত্রী
পাহাড় ধসে প্রতিবছর প্রাণহানি বন্ধ করতে পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সরকারি জমিতে তাঁদের জন্য ঘর নির্মাণ করে দেওয়ার প্রস্তুতির কথাও জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি
চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেটে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছে সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের একটি প্রতিনিধিদল। তারা ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে কথা বলে সহানুভূতি প্রকাশ করেন এবং পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস দেন।
রানা প্লাজা ধসের ১৩ বছর: নিহতদের স্মরণে শ্রদ্ধা, বিচার ও পুনর্বাসনের দাবি
সাভারের বহুল আলোচিত রানা প্লাজা ধসের ১৩ বছর পূর্তিতে নিহত শ্রমিকদের স্মরণে নানা কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার সকালে ধ্বসে পড়া ভবনের সামনে অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী, আহত শ্রমিক এবং নিহতদের স্বজনরা।
গাজীপুরে গুলিবিদ্ধ হোসেন আলীর চিকিৎসা ও পুনর্বাসনে বিএনপির সহায়তা
গাজীপুরে পুলিশের গুলিতে আহত হোসেন আলীর চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
কুয়াকাটায় ভাঙনরোধে টেকসই বেড়িবাঁধ ও পুনর্বাসনের ঘোষণা বিএনপি প্রার্থীর
কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ এলাকার পরিবারগুলোর জন্য পরিকল্পিত পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী ও মহিপুর) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।