গৃহবধূ হত্যা
গোপালগঞ্জে মুসলিমা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
গোপালগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূ মুসলিমা খানমকে বিষ খাইয়ে হত্যার প্রতিবাদে এবং ঘাতক স্বামীসহ জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে নিহতের পরিবার ও এলাকাবাসী এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। বর্বর এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় বরফা এলাকা।
রাঙামাটিতে গৃহবধূ আয়েশা হত্যা: ভাতিজা ও দুঃসম্পর্কের নাতি গ্রেপ্তার
রাঙামাটির বরকল উপজেলার বরুনাছড়ি এলাকায় গৃহবধূ আয়েশা বেগম (৪৯) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের আপন ভাতিজা ও দুঃসম্পর্কের নাতিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে লুট হওয়া ১ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী আটক
নড়াইলের লোহাগড়া উপজেলায় এক গৃহবধূকে হত্যার পর ঘটনাটি আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটক স্বামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় যৌতুকের অভিযোগে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
গোপালগঞ্জ জেলা, বাংলাদেশ–এর কোটালীপাড়া উপজেলা, বাংলাদেশ–এর রাধাগঞ্জ ইউনিয়ন, বাংলাদেশ–এর বুরুয়ারবাড়ী গ্রামে যৌতুকের দাবিকে কেন্দ্র করে শিল্পী বেগম (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী ইকবাল সিকদার পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।