কালিয়া
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস উদযাপন: সচেতনতামূলক র্যালি ও প্রদর্শনী অনুষ্ঠিত
নড়াইলের কালিয়ায় 'হাত ধোয়ায় নায়ক হোন' প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে। ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর লক্ষ্যে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। এতে সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল প্রদর্শনের পাশাপাশি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নড়াইলে ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
নড়াইলের কালিয়া উপজেলায় মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উদ্ধার করা মাছ স্থানীয় এতিমখানার শিশুদের মধ্যে বিতরণ করা হয়েছে।
কালিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত
নড়াইলের কালিয়ায় ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর। অনুষ্ঠানে কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কা, চালকের মর্মান্তিক মৃত্যু
নড়াইলের কালিয়ায় এক সড়ক দুর্ঘটনায় মুত্তাকাব্বির সর্দার (১৮) নামের এক ট্রলি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে কালিয়া-নড়াইল সড়কের চাঁচুড়ি বাজারে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে নিয়ন্ত্রণহীন ট্রলি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই তরুণ চালক।
কালিয়ায় নিবন্ধনহীন দুই ড্রিংকিং ওয়াটার কোম্পানিকে জরিমানা
নড়াইলের কালিয়ায় অনুমোদনহীনভাবে পানি উৎপাদন ও বাজারজাত করার দায়ে দুটি ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। সোমবার বিএসটিআই ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে এই দণ্ডাদেশ দেওয়া হয়। পণ্য মোড়কজাতকরণের সঠিক নিয়ম না মানায় ভোক্তা অধিকার রক্ষায় এ পদক্ষেপ নেয় ভ্রাম্যমাণ আদালত।
বাল্যবিয়ে রোধে নড়াইলে অভিনব উদ্যোগ: ছাত্রীদের সঞ্চয়ে মিলবে ডাবল সরকারি প্রণোদনা
বাল্যবিয়ে প্রতিরোধ ও ছাত্রীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে নড়াইলে এক অনন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এবং কালিয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বড়দিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিশেষ অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়। এই আয়োজনে শিক্ষার্থীদের সঞ্চয় প্রবণতা বৃদ্ধি এবং বাল্যবিয়ে বন্ধে উৎসাহ দিতে শিক্ষা সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়েছে।