কলাপাড়া সংবাদ
কলাপাড়ায় শ্রেণিকক্ষে পড়ে চিৎকার করায় শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক
পটুয়াখালীর কলাপাড়ায় শ্রেণিকক্ষে পড়ে গিয়ে আঘাত পেয়ে চিৎকার করায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় ওই শিশু শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে।
কলাপাড়ায় দেশের প্রথম বন্যপ্রাণী চিকিৎসাকেন্দ্র ‘এনিমেল শেড’ উদ্বোধন
পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশে প্রথমবারের মতো উদ্ধারকৃত বন্যপ্রাণী পরিচর্যা, চিকিৎসা ও পুনর্বাসনের জন্য নির্মিত ‘এনিমেল শেড’ উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসকের বিশেষ উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনিমেল লাভারস’-এর সহযোগিতায় বন্যপ্রাণী সুরক্ষায় এই ব্যতিক্রমী চিকিৎসাকেন্দ্রটি চালু করা হয়।
কলাপাড়ায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ
পটুয়াখালীর কলাপাড়ায় নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের ২০ জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের বিশেষ উদ্যোগ ‘স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স প্রোগ্রাম’-এর আওতায় শিক্ষার্থীদের এই সহায়তা প্রদান করা হয়। সোমবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।
কলাপাড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
পটুয়াখালীর কলাপাড়ায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বিশেষ প্রার্থনাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
কলাপাড়ার মঙ্গল সুখ মডেল বিদ্যালয়: আধুনিক শিক্ষার এক অনন্য বাতিঘর
পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত মঙ্গল সুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আধুনিক ও তথ্য-প্রযুক্তি নির্ভর শিক্ষার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। প্রাক-প্রাথমিক থেকে শুরু করে সব স্তরেই উদ্ভাবনী পাঠদান পদ্ধতির মাধ্যমে এ প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের মেধা বিকাশে অসাধারণ সাফল্য দেখাচ্ছে। সম্প্রতি জাতীয় ও বিভাগীয় পর্যায়ে একের পর এক শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করে বিদ্যালয়টি এখন অঞ্চলের শিক্ষার বাতিঘরে পরিণত হয়েছে।
কলাপাড়ায় অপপ্রচারের প্রতিবাদ ও সনাতনী পরিবারের নিরাপত্তার দাবি
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ জানিয়েছে উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট। একই সঙ্গে স্থানীয় চার সনাতন ধর্মাবলম্বী পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।